প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের অবস্থান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রোববার ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরি প্রার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে নিজেদের ভাষ্য তুলে ধরেন।
