২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল বাড়ি: ইজি বিল্ডের সবুজ বাড়ি

তিন কাঠার ওপর নির্মিত দালানে সুযোগ সুবিধার অভাব নেই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 04:45 PM

Updated : 22 Dec 2022, 05:08 PM

বিজ্ঞাপন বার্তা

জমির পরিমাণ কম হলেও নিজের বাড়িতে যদি একটা সুইমিং পুল থাকে, তবে কেমন হয়?

এরকমই একটি বাড়ি হল ঢাকার আফতাব নগরের ভেতরে যেতে, ই ব্লকের তিন নম্বর সড়কের পাল বাড়ি।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল এর মালিক। আর তার স্বপ্নের পরিকল্পনা বাস্তবে রূপ দিতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিল ইজি বিল্ড।

হাতিরঝিল লেকের সাথে সংযু্ক্ত শান্ত জলধারার পাশে তিন কাঠা জমির ওপর নির্মিত এই বাড়িতে রয়েছে খোলামেলা পরিসরে ‘ফ্যামিলি গেট টুগেদার স্পেস’, ‘ডুপ্লেক্স ইউনিট’, ‘সিঙ্গেল ইউনিট’, প্রার্থনার ঘর, ‘ওপেন টু স্কাই লেক ভিউ টেরেস’ আর ছাদে সুবিশাল সুইমিং পুল।

প্রতিটি বেডরুম, লিভিংরুম, ডাইনিং স্পেস’য়ের প্রান্তস্থ অংশজুড়ে ‘লুভার’য়ের সাথে ‘ইনডোর প্লান্ট’য়ের ব্যবহার রয়েছে। যে কারণে বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

‘লুভার’য়ের এ রকম ব্যবহারের কারণে আপাতদৃষ্টিতে কোনো ধরনের আলাদা জানালা বা বারান্দার উপস্থিতি টের পাওয়া যায় না। ‘ট্রান্সলুসেন্স অফ স্পেস’ এবং ‘ট্রান্সপারেন্স অফ স্পেস’য়ের প্রয়োগ স্থাপনাটিকে আলাদা মাত্রা দিয়েছে।

দক্ষ স্থপতি, প্রোকৌশলী, ও সেরা মানের সামগ্রীর সমন্বয়ে পাল বাড়িকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে আরএন পাল বলেন, “ এই বাড়ি নির্মাণে ইজি বিল্ড প্রফেশনালিজম ও কনস্ট্রাকশন এক্সপার্টিজ দেখিয়েছে। সেই সাথে অনটাইম প্রজেক্ট ডেলিভারির মাধ্যমে নিজেদের প্রমিজ ফুল ফিল করেছে। বাড়ি নির্মাণে তাই আমার ভরসা ইজি বিল্ড।”

প্রাকৃতিক আলো-বাতাস ও খোলামেলা পরিসর সৃষ্টি করেছে বাড়ির চারপাশের পরিবেশের সাথে অপরূপ মিতালি।

আধুনিক স্থাপত্যের এই বাড়ি তৈরির কারিগর আরএফএল ইজি বিল্ড, ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে উল্লেখযোগ্য অনেক ভবন নির্মাণ করেছে।

ডিসক্লেইমার

এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।