Published : 22 Dec 2025, 06:33 PM
কথায় বলে ‘আগে দর্শনধারী পরে গুণবিচারী’- আর এই দর্শন শুধু মুখে নয়, পা থেকে মাথা পর্যন্ত হয়।
তাই পোশাকের সঙ্গে সঠিক জুতা নির্বাচন শুধু ফ্যাশনের বিষয় নয়, বরং আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রকাশ।
নকশা, রং, আরাম এবং পরিবেশ— এই উপাদানগুলো বিবেচনায় রেখে জুতা বেছে নিলে স্টাইল নিখুঁত হয়।
চামড়াজাত পণ্য ও জুতা তৈরি প্রতিষ্ঠান ‘অরোরা’র স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন বলেন, “পোশাক নির্বাচনে যত মনোযোগ দেওয়া হয়, জুতায় ততটা কম। অথচ সঠিক জুতা পুরো ‘লুক’কে উন্নত করে।”
জিন্স ও টি-শার্ট
দৈনন্দিন ক্যাজুয়াল সাজে জিন্স-টি-শার্ট অমর কম্বিনেশন। এর সঙ্গে ক্যানভাস স্নিকার্স বা লোফার আদর্শ।

স্মার্ট ক্যাজুয়ালের জন্য চামড়ার জুতা বা অক্সফোর্ড জুতা বেছে নেওয়া যেতে পারে।
স্কার্ট বা গাউন
স্কার্টের সঙ্গে হাই হিল স্যান্ডেল বা স্টিলেটো এলিগ্যান্ট লুক দেয়, বিশেষ করে অফিস বা পার্টিতে।

ক্যাজুয়ালের জন্য ফ্ল্যাট বেলি শু বা স্যান্ডেল আরামদায়ক।
গাউনের ক্ষেত্রে স্ট্র্যাপ হিল বা ক্লাসিক পাম্প শু উচ্চতা ও আভিজাত্য যোগ করে। অনুষ্ঠানে ব্লক হিল উপযোগী।
ট্রাউজার ও শার্ট

অফিসিয়াল লুকে লোফার, অক্সফোর্ড জুতা পূর্ণতা দেয়। ক্যাজুয়াল ট্রাউজারে স্নিকার্স বা কনভার্স মানানসই।
শর্টস ও টপস
শর্টসের সঙ্গে স্যান্ডেল বা স্নিকার্স জনপ্রিয়। স্টাইলিশ লুকের জন্য স্লিপ-অন লোফার বেছে নেওয়া যায়।

ঐতিহ্যবাহী পোশাক
শাড়ির সঙ্গে হালকা স্লিম হিল বা স্ট্র্যাপ স্যান্ডেল এলিগ্যান্ট। ক্যাজুয়ালে ফ্ল্যাট স্যান্ডেল বা পাম্প সু মানায়।
লেহেঙ্গায় হাই হিল বা ঐতিহ্যবাহী নাগড়া/ জুতি আরাম ও ঐতিহ্য যোগ করে।
সালোয়ার কামিজে নকশাদার নাগড়া বা হিল স্যান্ডেল উপযোগী।
রং ও আরামের বিবেচনা
রংয়ের সামঞ্জস্য গুরুত্বপূর্ণ— কালো বা বাদামি জুতা সহজে মানায়।
রঙিন জুতায় পোশাকের সঙ্গে মিল রাখুন।
সবচেয়ে জরুরি হল আরাম। দীর্ঘ হাঁটার জন্য ফ্ল্যাট বা ব্লক হিল বেছে নিতে হবে। আবহাওয়া ও পরিবেশ অনুসারে নির্বাচন করলে ‘লুক’ নিখুঁত হয়।
আরও পড়ুন
সাদা ক্যানভাস জুতা পরিষ্কার করবেন যেভাবে