২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বেড়াতে যাওয়ার আগে রান্নাঘরের যেসব কাজ গোছানো উচিত

ভ্রমণ থেকে ফিরে বাসায় পচা গন্ধ পেতে না চাইলে, ৫টি বিষয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 04:19 PM

Updated : 20 Sep 2026, 04:19 PM

রান্নাঘরের বেসিনের ছাঁকনি গভীরভাবে পরিষ্কার হবে যেভাবেদীর্ঘদিন কাজের তীব্র চাপ বা একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে পরিবারসহ দূরে কোথাও ভ্রমণে বা ছুটিতে যাওয়া আনন্দদায়ক। তবে ভ্রমণের আনন্দ উপভোগ করার প্রস্তুতি নিতে গিয়ে অনেকেই শেষ মুহূর্তের তাড়াহুড়ায় নিজের ঘর, বিশেষ করে রান্নাঘরটি অগোছালো বা অরক্ষিত অবস্থায় ফেলে রেখে যান।

অনেকেই ভাবেন, ফিরে এসে ঘর পরিষ্কার করলেই হবে, যা গৃহস্থালি বিজ্ঞানের দৃষ্টিতে একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত।

মানুষের অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে রান্নাঘরের ফেলে যাওয়া খাবার পচে তীব্র দুর্গন্ধ, ক্ষতিকর ব্যাকটেরিয়া, পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব বাড়িয়ে দেয়। এর চেয়েও বড় শঙ্কার কারণ হল, বৈদ্যুতিক লাইনে হঠাৎ ভোল্টেজ ওলটপালট হয়ে মারাত্মক শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।

তাই বাড়ি ছাড়ার আগে রান্নাঘরের ৫টি নিরাপত্তামূলক নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।

জীবনযাপন বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের অগ্নি নির্বাপণ বিশেষজ্ঞ ও উদ্যোক্তা টিনা গুইলার জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের একটি ছোট্ট ‘চেকলিস্ট’ অনুসরণ করলে ছুটির দিনগুলো চিন্তামুক্তভাবে কাটানো সম্ভব।

রেফ্রিজারেটর বা ফ্রিজের জঞ্জাল পরিষ্কার করা

ভ্রমণ থেকে ফিরে এসে কেউ-ই ফ্রিজ খুলে পচা বা ছাতা পড়া খাবার দেখতে চান না। তাই বাড়ি ছাড়ার আগে ফ্রিজের ভেতরের সমস্ত বাসি তরকারি, ‘টেক-আউট কন্টেইনার’ এবং পচনশীল খাবার পুরোপুরি সাফ করতে হবে।

কাঁচা ফলমূল, শাকসবজি এবং মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সালাদ ড্রেসিং বা সস ফেলে দিতে হবে বা প্রতিবেশীকে দিয়ে দেওয়া নিরাপদ।

এছাড়া আগে থেকে খুলে রাখা জুস, কোমল পানীয় ফেলে দিতে হবে। তবে মুখ বন্ধ থাকা ক্যান বা বোতল রেখে দেওয়া যায়।

বাইরের উন্মুক্ত খাবার বর্জন

রান্নাঘরের তাক ও টেবিলের ওপর রাখা খাবারগুলোর প্রতিও নজর দিতে হবে। পাউরুটির প্যাকেট, খোলা চিপসের ব্যাগ বা বিস্কুটের কৌটা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘদিন পড়ে থাকলে দ্রুত ফাঙ্গাস পড়ে এবং পিঁপড়ে, তেলাপোকা ও ইঁদুরকে তীব্রভাবে আকর্ষণ করে।

ফলে যতদিন বাইরে থাকা হবে, ততদিনে পুরো রান্নাঘর পোকামাকড়ের চারণভূমিতে পরিণত হতে পারে। তাই এই জিনিসগুলো ডাস্টবিনে ফেলে ঘর পরিষ্কার রাখা আবশ্যক।

সাধারণ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা

দীর্ঘদিন বাড়ি খালি রাখার আগে রান্নাঘরের সমস্ত ‘এক্সটেনশন কর্ড’ এবং যেসব মাল্টিপ্লাগে ‘সার্জ প্রটেক্টর’ নেই, সেগুলোর মেইন সুইচ বন্ধ করে প্লাগ দেয়াল থেকে খুলে রাখতে হবে।

ছুটির দিনগুলোতে হঠাৎ বাইরে তীব্র ঝড়-বৃষ্টি বা বজ্রপাত হলে, বিদ্যুৎ লাইনে আকস্মিক তীব্র ভোল্টেজ বেড়ে সংযোগ লাইনের মাধ্যমে ঘরের ভেতরের দামি যন্ত্রপাতি পুড়িয়ে দিতে পারে। এমনকি বড় ধরনের অগ্নিকাণ্ডও ঘটাতে পারে।

ছোট ছোট বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খোলা

রান্নাঘরে প্রতিদিন ব্যবহৃত ছোট ছোট যন্ত্র, যেমন এয়ার ফ্রায়ার, ওভেন, ব্লেন্ডার, রাইস কুকার বা কফি মেকারের প্লাগ, বৈদ্যুতিক লাইনে যুক্ত রাখা ক্ষতিকর প্রবৃত্তি।

টিনা গুইলার ব্যাখ্যা করেন, “এই ছোট যন্ত্রগুলো প্রতিদিন এত বেশি প্লাগ-ইন আর প্লাগ-আউট করা হয় যে, এর ভেতরের তারের প্লাস্টিক আবরণ ছিঁড়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, যা বাইরে থেকে দেখা যায় না।”

এই সুক্ষ্ম তারের ‘লিক’ মানুষের অনুপস্থিতিতে শর্ট সার্কিট তৈরি করার জন্য যথেষ্ট। তাছাড়া এগুলো প্লাগ থেকে খুলে রাখলে টিভি বা ফ্রিজের স্ট্যান্ডবাই মোডের মতো অতিরিক্ত বিদ্যুৎ  খরচও কমানো যায়।

ময়লার ঝুড়ি বা ডাস্টবিন শতভাগ খালি করা

সবশেষে, রান্নাঘরের ময়লা ফেলার ডাস্টবিন বা আবর্জনার ব্যাগটি বাইরে নির্দিষ্ট স্থানে ফেলে আসতে হবে।

ভ্রমণের ক্লান্তি শেষে ঘরে ফিরে একটি ভ্যাপসা পচা দুর্গন্ধযুক্ত রান্নাঘরে প্রবেশ করার চেয়ে অস্বস্তিকর আর কিছু হতে পারে না। ডাস্টবিনে থাকা খাবারের অবশিষ্টাংশ চটজলদি মাছি উৎপাদন করে পুরো ঘরের বাতাস বিষাক্ত করে তোলে।

পুরানো খবর:

রান্নাঘরের বেসিনের ছাঁকনি গভীরভাবে পরিষ্কার হবে যেভাবে

পুরানো খবর:

ঘরের যে জিনিসগুলো পরিষ্কার রাখা জরুরি

পুরানো খবর:

ঘরের দুর্গন্ধ দূর করতে যে স্থান পরিষ্কার জরুরি

পুরানো খবর:

রান্নাঘরের আধুনিক যন্ত্র যা কমাবে পরিশ্রম