ইচ্ছে না করলেও কি ব্যায়াম করা ঠিক?
মন খারাপ বা কিছু করতে ভালো লাগছে না, তাহলে বরং হেঁটে আসুন কিছুক্ষণ।
মাঝে মাঝে এরকম হয়, কিছু না করে সারাদিন শুয়ে-বসে কাটাতে ইচ্ছে হয়।
যারা নিয়মিত শরীরচর্চা করেন বা হাঁটতে বের হন, তাদের ক্ষেত্রেও এরকম হতে পারে।
এখন প্রশ্ন হল ইচ্ছে না হলেও কি শরীরচর্চা করা ঠিক হবে?
এই বিষয়ে সনদস্বীকৃত মার্কিন প্রশিক্ষক কারেন ‘কেম্যাক্স’ ম্যাক্সওয়েল উত্তরে বলেন, “অবশ্যই হ্যাঁ।”
যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র ‘সাইকেলবার ডটকম’য়ের এই প্রতিষ্ঠাতা ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলেন, “যতক্ষণ নড়াচড়ার মধ্যে থাকবেন ততক্ষণ আপনার শরীর ও মন উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “প্রতিদিন আমরা শতভাগ অনুভব করি না, আর সেটা ক্লান্তিকর হতেই পারে।”
তবে ব্যায়াম বা শরীরচর্চা লক্ষ্য সবসময় পূর্ণ হতে হবে সেটারও কোনো মনে নেই।
ম্যাক্সওয়েল ব্যাখ্যা করেন, “যে কোনো শরীরিক কর্মকাণ্ড মনের জন্য উপকারী। এর ফলে রক্ত চলাচল বাড়ে। দেহে এন্ডরফিন্স, ডোপামিন, সেরোটনিন এবং অক্সিটোসিন হরমন তৈরি হয়। যা আনন্দ, শক্তি, ভালোবাসার অনুভূতি দেয়। আর এসব মিলিয়ে আমরা সুখ অনুভব করি। প্রতিদিন ব্যায়াম করলে সেরোটনিন ও ডোপামিনের মাত্রা বাড়ে, যা আমাদের সুখানুভতি দেয়।”
প্রতিদিন হয়ত ভালো অনুভব হয় না। তবে কিছু অভ্যাস গড়তে পারলে এবং ধরে রাখলে, মনের ওঠা-নাম নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে।
ম্যাক্সওয়েলের ভাষায়, “আমরা যা করি আর অভ্যাসে রপ্ত করি সেই হিসেবেই দেহ সাড়া দেয়। তাই কোনো কোনো দিন ভালো না লাগলেও শুধু মাত্র অভ্যস্ত হওয়ার কারণে নিয়মের মধ্যে থাকা হয়।”
“যদি মনে করতে থাকেন আমি ক্লান্ত তবে সারাক্ষণ ক্লান্তই লাগবে। তবে এভাবে যদি ভাবেন, আজ একটু আলসেমি লাগছে বাইরে গেলে ঠিক হয়ে যাবে বা ভালো লাগবে, তখন সেটা আলসেমি কাটাতে কাজ করবে”, পরামর্শ দেন ম্যাক্সওয়েল।
তবে জোর করে সব কিছু করতে হবে এমন কোনো কথা নেই। শরীর খারাপ লাগলে অবশ্যই ব্যায়াম করা যাবে না।
ম্যাক্সওয়েল বলেন, “যদি অসুস্থবোধ করেন তবে শরীরের কথা শুনুন। তখন বিশ্রামের দরকার, সেটাই বোঝাতে চাইছে শরীর।”
তবে কোনো কিছু ভালো না লাগলে, বন্ধুদের আড্ডা বা বই পড়া আর সিনেমা দেখাতে মন না বসলে, কোনো শরীরচর্চার দরকার নেই। বরং হাঁটতে বের হয়ে যান।
ম্যাক্সওয়েল বলেন, “অনেক্ষণ ধরে উদ্দেশ্যহীনভাবে হাঁটুন। যতদূর ইচ্ছে যতক্ষণ খুশি। এই পদ্ধতি মন শান্ত করতে সাহায্য করে।”
আরও পড়ুন
