০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 10:00 AM

Updated : 03 Oct 2026, 04:35 AM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন। ঘরে কিছু পরিবর্তন আপনাকে ভাব প্রবণ করে তুলবে। তবে যারা বেশি আপন, তাদের কাছে নিজের অনুভূতি ভালোভাবে জানাতে পারবেন। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার অস্ত্রে সকলকে ‍উৎসাহিত করতে পারেন। মনে রাখবেন ভালোবাসা দিলেই, ভালোবাসা পাওয়া যায়। সপ্তাহের শেষদিক রাগের কারণে, তুচ্ছ বিষয় বড় হয়ে দেখা দেবে। যা শুধু পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সঙ্গীর সঙ্গে চমৎকার সময় কাটাবেন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ভাই বোনের সম্পর্কে পরিবর্তন আনবে। পুরানো সব ভুল ধারণা দূর হয়ে যাবে। কেরিয়ারের ক্ষেত্রে বুদ্ধি দেখা দেবে। গলা সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। সাহস ও পরাক্রম বেশ বাড়বে। সপ্তাহের মাঝদিকে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারেন। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হওয়ার সময়। সপ্তাহের শেষদিকে বাড়তি কথাবার্তা বন্ধু মহলে অশান্তি ডেকে আনতে পারে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে আর্থিক ব্যাপারে চাপ একটু বাড়তে পারে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেশীরা সাহায্যের জন্য সুনাম করবে। দীর্ঘ সময়ের স্থগিত বকেয় ও পাওনাগুলো শেষ পর্যন্ত উদ্ধার হবে। সপ্তাহের মাঝদিকে সেই সব আত্মীয়দের কৃতজ্ঞতা জানান, যারা বিপদের সময় সাহায্য করেছে।  সপ্তাহের শেষদিকে কোনও বন্ধু ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে। প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। সম্পর্কের বাইরেও নিজস্ব জগত আছে, সেখানে বাস্তবতাটি উপলব্ধি করতে সক্ষম হবেন। প্রেমিক প্রেমিকার মনে আকাশে জমে থাকা বাধা বিঘ্ন দূর হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে ‍গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারেন যা মানসিক ও স্নাবিক চাপের সৃষ্টি করবে। সমস্ত উদ্বেগ ভুলে সৃজনশীল দিকটি বের করতে পারবেন। সপ্তাহের মাঝদিকে আয় বাড়বে, কাজ কর্মে সাফল্য আসবে আর পরিবারের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা নেবেন তাও সফল হভে। সম্পদ লাভের জন্য যে বাধাবিঘ্ন আসবে, সেটার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে আর্থিক সমস্যা হতে পারে। সপ্তাহের শেষদিকে মনে শান্তি গুরুত্বপূর্ণ। এটি উপভোগ করার জন্য কোনও পার্ক বা নদী পাড়ে বা ধর্মীয় স্থানে যেতে পারেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়ে তাদের আনন্দ ও দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভূক্ত করুন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে মনে একটু বিষণ্নভাব থাকতে পারে। আপনার ব্যক্তিত্ব অন্যদের থেকে আলাদা। এ সময় কিছুটা একা সময় কাটাতে পছন্দ করবেন। নিজের ভুলের জন্য নানান দিক থেকে অপব্যয় হতে পারে। সপ্তাহের মাঝদিকে ধারালো পর্যবেক্ষণ অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে। প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদিকে যদি কোনও ব্যক্তিকে ধার দিয়ে থাকেন, তবে এ সময় সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা যায়। কোনও খবর না দিয়েই কোনও আত্মীয় বাড়িতে আসতে পারে, আর তার আপ্যায়নে মূল্যবান সময় ব্যয় হতে পারে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে সামাজিক অনুষ্ঠানগুলো প্রভাবশালী ও গুরু্ত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলা আদর্শ সুযোগ হবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। সপ্তাহের মাঝদিকে অত্যাধিক দুশ্চিন্তা মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। নিজের কুচিন্তা কাজের বাধা সৃষ্টি করবে। দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন। সপ্তাহের শেষদিকে সযত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। তবে উত্তজেনা নিয়ন্ত্রণে রাখা উচিত। কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ সময়, যার দাম বাড়বে। আর্থিক দিক সামলানোর সময় বাড়তি সতর্কতা ও যত্নের প্রয়োজন হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে শ্রম মেধা ও নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে। কোনও ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। ব্যাংকিং ক্ষেত্রে কাজ করা পেশাদাররা কোনও সুখবর পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে বয়স্কদের কথা শুনুন ও সমস্যাগুলো সমাধান করতে শান্তভাবে ভাবুন। ফেলে রাখা কাজের পরও প্রেম ও সামাজিকতা মনে প্রভাব বিস্তার করবে। সপ্তাহের শেষদিকে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন, সাহসকে এক বড় উৎসাহ প্রদান করবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। ভুলবেন না অর্থ সাশ্রয় করা একটি ভালো অভ্যাস।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে বন্ধুদের বা পরিবারের সঙ্গে আনন্দদায়ক সফর ভার মুক্ত করবে। কোনও ধর্মীয় স্থানে সময় ব্যয় করা মনে প্রশান্তি বাড়িয়ে তুলতে পারে। আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির জন্য যোগচর্চা করা উচিত। সপ্তাহের মাঝদিকে অত্যাধিক শক্তি ও অসাধারণ উদ্যম নিয়ে কর্মে ঝাঁপিয়ে পড়ার সময়, যা কর্মক্ষেত্রে উন্নতির ভালো সুযোগ সৃষ্টি করতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ আশ্চর্যজনক হবে, বস কাজ দেখে খুশি হতে পরে। সপ্তাহের শেষদিকে সৃজনশীল পেশায় সুনাম, দেশ বিদেশ ছড়িয়ে পড়তে পারে। অন্যের ঈর্ষার কারণ হতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সঙ্গে বিভিন্ন শপিংমলে যেতে পারেন। তবে এটি খরচের পরিমাণও বাড়াতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। শরীরের কোথাও চোট লাগতে পারে। রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। সপ্তাহের মাঝদিকে কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে। দূরে থাকা কোনও আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। সপ্তাহের শেষদিকে হঠাৎ চাকরির যোগ আসতে পারে। কর্ম জগতে জনপ্রিয়তা পেতে পারেন। সহকর্মীদের সহযোগিতায় কর্মে সাফল্য পাবেন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে স্বামী/ স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে থাকবে। ব্যবসায়ে ভালো খবর পেতে পারেন। তবে আর্থিক ব্যাপারে চাপ থাকতে পারে। ব্যবসায়ে নতুন ‍কিছু হতে চলেছে। পারিবারিক শান্তি বজায় থাকতে পারে। সপ্তাহের মাঝদিকে যাত্রা পথে সতর্ক থাকুন, অফিস থেকে ঘরে আসার সময় সাবধানে গাড়ি চালানো দরকার। না হলে দুর্ঘটনা ঘটতে পারে। আর অসুস্থ হতে পারেন। কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা উচিত। সপ্তাহের শেষদিকে যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকেন তাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রকে বেশ সুন্দর করে দিতে পারে। একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে বুদ্ধির ভুলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানোই ভালো। কোনও জটিল সমস্যায় পড়তে পারেন। শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। বিরোধী মনোভাবের মানুষদের সঙ্গ এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে ব্যবহারে অস্থিরতা দেখাবেন না, বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে। তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে। যারা বিবাহিত তারা সেরা সময় পার করবেন। সপ্তাহের শেষদিকে শুভ কাজে বাধা আসতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিদেশ যাত্রার জন্য হাতছাড়া সুযোগ ফিরে আসতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা শেষ হবে। ব্যক্তগত সম্পর্কগুলো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হবে। সপ্তাহের মাঝদিকে রাগের কারণে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে। যা শুধুমাত্র পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সৌভাগ্য প্রকৃতপক্ষে সেইসব মহান লোকদের সঙ্গেই থাকে, যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণ করে। সপ্তাহের শেষদিকে পারিবারিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন। সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে, যা সত্যিই অবিস্মরণীয় হবে। বাত সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। শরীর নিয়ে চাপের জন্য কর্মক্ষেত্রে ক্ষতির আশঙ্কা আছে।

পুরানো খবর:

২০২৬ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য
২০২৬ সালের অর্থ-ভাগ্য