দুর্নীতির অভিযোগের মুখে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা
দেশটির ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতাদের বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।
মঙ্গোলিয়ার বিরোধী দল প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার উখনা এই ঘোষণা দেন বলে সরকারি বার্তা সংস্থা মন্টসামের বরাতে জানিয়েছে রয়টার্স।
দেশটির ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতাদের বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।
এক বিবৃতিতে উখনা বলেছেন, "সত্য প্রতিষ্ঠার জন্য ডেমোক্রেটিক পার্টি আমাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলেছে। আমি এতে একমত। তাই আমি মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করব। আমার বিরুদ্ধে তদন্ত হবে এবং আমার সম্মান পুনরুদ্ধার হবে।"
২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হওয়া উখনা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রেসিডেন্টকে ‘মানহানি ও অপমান’ করার উদ্দেশ্যে করা হয়েছে। তারপরও তিনি তদন্তকারীদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
মঙ্গোলিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের পদত্যাগপত্রটি দেশটির ১২৬ সদস্যের এককক্ষবিশিষ্ট সংসদ 'স্টেট গ্রেট খুরাল' কর্তৃক অনুমোদিত হতে হবে। তবেই সেটি কার্যকর হবে।
