২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাচ্ছি ও ছোলাচাট

ইফতারির স্বাদে ভিন্নতা আনতে টকমিষ্টি খাবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 09:46 AM

Updated : 13 Oct 2022, 12:21 PM

রেসিপি দিয়েছেন সামিয়া রহমান।

Image
লাচ্ছি

লাচ্ছি

টকমিষ্টি লাচ্ছি

উপকরণ

টকমিষ্টি দই এক কাপ। বিট লবণ স্বাদমতো। লেবুর রস ১ টেবিল-চামচ। পুদিনাপাতা ২ টেবিল-চামচ।

পদ্ধতি

ব্লেন্ডারে প্রথমে বরফকুচি দিয়ে তারপর দইসহ বাকি সব উপকরণ ব্লেন্ড করে নিন। হালকা মিষ্টি হালকা টক হবে। ইফতারে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোলাগে।

Image
ছোলাচাট

ছোলাচাট

ছোলাচাট

উপকরণ

ছোলা ১ কাপ। সিদ্ধ আলু আধা কাপ। টকমিষ্টি দই আধা কাপ। চাট মসলা ১ টেবিল-চামচ। তেঁতুলের কাথ ৩ টেবিল-চামচ। শসাকুচি আধা কাপ। টমেটো কাটা আধা কাপ। পেঁয়াজকুচি ৩ টেবিল-চামচ। কাঁচামরিচ ২-৩টি। ধনিয়া ও পুদিনা পাতা মনেরমতো। লবণ স্বাদমতো।

পদ্ধতি

ছোলা সিদ্ধ করে নিন। তেঁতুলের কাথ বাদে প্রথমে ছোলা আর বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। এবার উপর দিয়ে তেঁতুলের কাথ ছড়িয়ে পরিবেশন করুন ছোলাচাট।