‘আমার আমি’তে তপন চৌধুরী ও কবির বকুল
‘আমার আমি’তে অতিথি তপন চৌধুরী ও কবির বকুল। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ৩০ মার্চ, শনিবার রাত ৯টা ০৫ মিনিটে।
সাজ্জাদ জানিয়েছেন, ‘অনুষ্ঠানে তাঁরা কথা বলেছেন সঙ্গীতের বিভিন্ন বিষয়সহ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।’
