২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশাহত প্রিয়াংকা

অনুরাগ বসু পরিচালিত ২০১২ এর সিনেমা ‘বারফি!’ বহুল আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে নিজের স্থান করে নিলেও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে ব্যর্থ হয়েছে। বিষয়টি হতাশ করেছে সিনেমাটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 02:23 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

‘বারফি!’ সিনেমায় বাক ও শ্রবণ প্রতিবন্ধীর ভূমিকায় অভিনয় করে রণবীর কাপুর এবং অটিস্টিক মেয়ের চরিত্রে অভিনয় করে প্রিয়াংকা প্রচুর প্রশংসা কুড়িয়ে ছিলেন। এমনকি চলতি বছরের অস্কারের জন্যও ভারতীয় চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছিলো সিনেমাটি। বিভিন্ন আসরে শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন সিনেমাটির অভিনয় শিল্পীরা। তবে সকলকে অবাক করে ১৮ মার্চ অনুষ্ঠিত জাতীয় পুরস্কারে স্থান পায়নি সিনেমাটি।

প্রিয়াংকা এ বিষয়ে বলেন, ‘আমি খুবই আশাহত হয়েছি যে, ‘বারফি!’ কোনো জাতীয় পুরস্কার পায়নি। আমি জানি না কেন বিচারকগণ সিনেমাটিকে বেছে নেননি।’

অন্যদিকে ‘ইশাকজাদে’ সিনেমার সুবাদে বিশেষ ভূমিকায় মনোনীত হয়েছিলেন পরিনীতি চোপড়া। বোনের এই সাফল্যে আনন্দিত প্রিয়াংকা।

২০০৮ সালে মধুর ভান্ডারকার পরিচালিত ‘ফ্যাশন’ সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াংকা।