শুটিংয়ে সপরিবারে আমির
‘পিকে’র শুটিংয়ে সম্প্রতি রাজস্থান গেছেন বলিউডি অভিনেতা আমির খান। এ সফরে সঙ্গী হয়েছেন তার স্ত্রী কিরণ এবং ছেলে আজাদ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মাধ্যমটি জানায়, আমির খান ৪৫ দিনের জন্য রাজস্থানে যাচ্ছেন। আর এত দীর্ঘ সময় পরিবারের কাছ থেকে দূরে না থাকার জন্যই বলিউডের ‘মি. পারফেক্ট’ এ পদক্ষেপ নিয়েছেন। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা।
কয়েকদিন আগে আমির শিকাগোতে ‘ধুম ৩’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানেও তিন মাসের সফরে তিনি তার পরিবারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তিন মাসের জন্য মি. পারফেক্ট সেখানে বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো সংসার পেতে বসে ছিলেন
