২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মল্লিকাকে হুমকি!

মল্লিকা শেরাওয়াত তার আসন্ন ‘ডার্টি পলিটিকস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটিতে রাজস্থানের এক রাজনীতিবিদ দ্বারা বানোয়ারি দেবী নামে এক নারীর হত্যার বাস্তব কাহিনী চিত্রায়িত করা হবে। আর এ সূত্রেই হুমকির সম্মুখীন হয়েছেন মল্লিকা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 12:15 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

মল্লিকার ভাইকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মল্লিকা বলেন, ‘আমাদের ফোনে হুমকি দেওয়া হয়েছে। আমার ভাইকে একজন ফোন করে বলেছে, আমি যেন এ ঘটনা থেকে দূরে থাকি।’

টিনসেলে স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত মল্লিকা মনে করেন, ভারতে বাস করতে হলে সকলকেই রাজনীতির আওতায় থাকতে হয়। তিনি বলেন, ‘প্রতিটি অভিনয় শিল্পী রাজনীতির শিকার। প্রতিদিনই রাজনীতির সহায়তা নিতে হয় এখানে। আমিও ভালো খারাপ দুই ধরনের রাজনীতি করি। খারাপটাই মনে হয় ভালো।’

কে.সি. এবং বোকাদিয়া মল্লিক পরিচালিত সিনেমাটিতে মল্লিকা ওম পুরির সঙ্গে অভিনয় করবেন।

‘মার্ডার’ খ্যাত ওই অভিনেত্রী বলেন, ‘অত্যন্ত সাহসী একজন নারীর চরিত্রে অভিনয় করছি আমি। বানোয়ারি দেবীর কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়েই সিনেমাটি বানানো হচ্ছে। আমি চরিত্রটি নিয়ে দারুণ খুশি।’