‘ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’ শুরু হবে ১৯ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
14 Jan 2013, 05:18 AM
Updated :
23 Aug 2022, 10:03 AM
উৎসব আয়োজক বরাবরের মতো চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিলো ১২ জানুয়ারি, শনিবার। সম্মেলনে বক্তব্য দেন উৎসব পরিচালক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।
মোরশেদুল ইসলামের উৎসব সম্পর্কে জানিয়েছেন, ১৯ থেকে ২৫ জানুয়ারি ২০১৩ ঢাকাসহ দেশের সবগুলো বিভাগীয় শহরে একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’। এবারের উৎসবে সারাদেশে মোট ২২টি ভেন্যুতে ৪২টি দেশের দু’শর শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী চত্বর ও শওকত ওসমান মিলনায়তন। এছাড়াও ঢাকায় মোট ৭টি, চট্টগ্রামে ৭টি, রাজশাহীতে ৪টি এবং রংপুর, খুলনা, সিলেট ও বরিশালে ১টি করে ভেন্যু থাকবে। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যে ৭টায় মোট ৪টি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উৎসব পরিচালক আরো জানিয়েছেন, শিশুদের জন্য উৎসবের অন্যতম আকর্ষনীয় বিভাগ হচ্ছে বাংলাদেশের শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা। এই বিভাগটিতে এবার শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে আমাদের নির্বাচক মন্ডলী ৬০টি ছবিকে প্রদর্শনের জন্য মনোনীত করে। ওই ৬০টি ছবি থেকে ৫টি ছবি পাবে পুরস্কার।
উৎসব উপলক্ষ্যে ঢাকা কেন্দ্রে এবারও সারা দেশ থেকে ১২৫ জন শিশু প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও অংশ নিচ্ছেন ৬ জন বিদেশি অতিথি। এরা হচ্ছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত, কানাডার চলচ্চিত্রকার ন্যান্সি ট্রিট্স বটকিন ও প্রযোজক মার্ক শেক্টার, সিঙ্গাপুরের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও সংগঠক ফিলিপ চিয়াহ, যুক্তরাজ্যের ড্যানিয়েল স্মিথ ও ইতালির চলচ্চিত্র নির্মাতা গিউসেপ ক্যারিয়েরি।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে দুই পর্বে। প্রথম পর্ব হবে বিকেল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী চত্বরে। বিকেল ৪:৪৫ মিনিটে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে। উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ২৫ জানুয়ারি ২০১৩, শুক্রবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। উৎসবের সকল প্রদর্শনী শিশুদের জন্য উন্মুক্ত।
প্রকাশিত: ০৫:১৮, ১৪ জানুয়ারী ২০১৩ | আপডেট: ১০:০৩, ২৩ আগস্ট ২০২২