২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিফ ক্যাপ্সিকাম

গরুর মাংসের মজার ব্যঞ্জন তৈরি করুন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 01:40 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

উপকরণ: গরুর মাংস ৫০০ গ্রাম। লাল-মরিচের গুঁড়া ১ চা-চামচ। হলুদ, লাল ও সবুজ ক্যাপ্সিকাম ১টি করে। ওয়েস্টার সস ২ টেবিল-চামচ। কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ। আদা-বাটা আধা চা-চামচ। সাদা তিল ১ চা-চামচ। রসুন-বাটা আধা চা-চামচ। কাঁচামরিচ ৫,৬টি। গোল-মরিচের গুঁড়া ও তেল পরিমাণ মতো। পেঁয়াজ মোটা করে কাটা ২টি। ডিম ১টি। লবণ স্বাদ মতো।

পদ্ধতি: প্রথমে মাংস টুকরা করে কেটে আদা, রসুন, লবণ, লাল-মরিচের গুঁড়া, গোল-মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে মাখিয়ে দুতিন ঘণ্টা মেরিনেইট করে নিতে হবে।

তারপর ফ্রাই প্যানে তেল একটু গরম করে তাতে মাখানো মাংস ভেজে নিন।

অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে ক্যাপ্সিকাম, পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিতে হবে। এরপর ভাজা মাংস, ওয়েস্টার সস দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে পরিবেশন পাত্রে নিয়ে উপরে সাদা তিল দিয়ে পরিবেশন করুন।

আরও রেসিপি

মাংসের দুটি রান্না  

টমেটো-রসুনে গরুর মাংস  

ভিন্ন স্বাদের খাসির মাংস, সঙ্গে পুডিং