২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিসপি ঢেঁড়স ফ্রাই

ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক খেয়েছেন এবার রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করুন ঢেঁড়স ফ্রাই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 02:40 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

উপকরণ: ঢেঁড়স ১০ থেকে ১২টি। মরিচ-গুঁড়া ১ চা-চামচ। হলুদ-গুঁড়া আধা চা-চামচ। আমচুর (শুকনা আমের গুঁড়া) আধা চা-চামচ। আদা ও রসুন পেস্ট ১ চা-চামচ। লবণ আধা চা-চামচ। সুজি আধা কাপ। তেল ভাজার পরিমাণ অনুযায়ী।

পদ্ধতি: ঢেঁড়সগুলো ধুয়ে, কিচেন টাওয়েল/টিস্যু দিয়ে পানি মুছে নিন। তারপর ঢেঁড়সের আগা ও বোটা ফেলে মাঝ বরাবর লম্বা করে কেটে নিন।

এবার সব উপকরণ দিয়ে ভালোভাবে ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।

প্যানে তেল গরম করে মচমচে ও সোনালি করে ভেজে সাইড ডিশ অথবা চায়ের সঙ্গে পরিবেশন করুন মজার ক্রিসপি ঢেঁড়স ফ্রাই।

আরও রেসিপি

দই ঢেঁড়স  

মচমচে লইট্টা মাছের ফ্রাই  

চিকেন ফ্রাই

বোনলেস ফিশ ফ্রাই