২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন মালাইয়ে গুলাব জামুন

প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে রসমালাইয়ের মতো করে তৈরি করুন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 03:00 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

মালাই তৈরি: একটা বড় প্যানে পরিমাণ মতো দুধ ও ছোট এলাচ দিয়ে মৃদু আঁচে জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নাড়িয়ে দিন যাতে নিচে পোড়া না লাগে। তবে খুব ঘন ঘন নাড়বার দরকার নেই।

কিছুক্ষণ পরে দুধের চারপাশে এবং ওপরে সর পড়বে। এই সর দুধের মধ্যে হাল্কা ভাবে মিশিয়ে দিতে হবে।

এভাবে দুধ যখন অর্ধেক হয়ে আসবে তখন চিনি মিশিয়ে নিন। চিনি মেশানোর পর ঘন ঘন নাড়তে হবে নইলে নিচে পোড়া লাগবে।

দুধ আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন ক্রিমের মতো করে ফেলুন। একদম ঘন থকথকে করা যাবে না। কারণ এটা ঠাণ্ডা হলে আরও ঘন হয়ে যাবে।

একটু ঠাণ্ডা করে আগে তৈরি করে রাখা গুলাব জামুনের ওপর ঢেলে দিন। একটু গোলাপ জল ছিটিয়ে দিন।

ইচ্ছে মতো সাজিয়ে ঠাণ্ডা অবস্থায় পরিবেশন করুন।

আরও রেসিপি

গুলাব জামুন তৈরির পদ্ধতি  

আরবের মিষ্টান্ন বাসবুসা  

ছানা গাজরের সন্দেশ