২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুতার নতুন বিক্রয়কেন্দ্র

এপেক্স’য়ের নতুন এই বিক্রয়কেন্দ্রে মিলবে রকমারি জুতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2017, 03:33 PM

Updated : 19 Aug 2022, 04:56 PM

এই ঈদে এপেক্স ফুটওয়্যার লিমিটেড গ্রাহকসেবা ও মানসম্পন্ন পাদুকা-সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ২০ জুন তাদের ২৩০ তম আউটলেট উদ্বোধন করে।

১১এ গুলশানে কনকর্ড সিলভিতে অবস্থিত এই নতুন শাখার পাশাপাশি এই মাসেই সারাদেশে নতুন পরিসরে আরও ১৭টি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করে এপেক্স।

বৃহৎ পরিসরে সাজানো এই প্রিমিয়াম বিক্রয়কেন্দ্রে থাকছে এপেক্স’য়ের বিভিন্ন আকর্ষণীয় জুতা, স্যান্ডেল এবং অনুষঙ্গের সমারোহ। ক্রেতাদের ভিন্ন ভিন্ন চাহিদা ও রুচিকে মাথায় রেখে তাদের রয়েছে নয়টি ইন-হাউজ ব্র্যান্ডস ও একটি আন্তর্জাতিক ব্র্যান্ড।

সেগুলো হল ভেঞ্চুরিনি, এপেক্স, স্প্রিণ্ট, ম্যাভেরিক, মুচি, নিনো রসি, স্যান্ড্রা রোসা, টুইঙ্কলার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স’য়ের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচাকল সৈয়দ গিয়াস হোসেন, সিওও রাজন পিল্লাই ও বাজারজাতকরণ বিভাগের প্রধান জোহেব আহমেদ ও অন্যান্য প্রধান কর্মকর্তাগণ।