তৈরি করুন স্নো বল
মজাদার মিষ্টান্ন।
রেসিপি দিয়েছেন নুরুন নাহার লিপি।
উপকরণ: দুধ ১ লিটার। সাগু দানা ১ টেবিল-চামচ। ডিম ২টি। এলাচ ২টি। দারুচিনি ২ টুকরা। চিনি আধা কাপ।
পদ্ধতি: ২টি ডিমের সাদা অংশ বিটারে মিডিয়াম ও হাই স্পিডে বিট করে ফোম তৈরি করে নিন।
১ লিটার দুধে সাগু দানা, এলাচ ও দারুচিনি জ্বাল দিয়ে ৬০০ মি.লি. লিটার করে নিন। অর্ধেকটা দুধ পাশে আরেকটি পাত্রে তুলে রাখুন। বাকি দুধ চুলায় অল্প আঁচে রাখুন। দুধ ফুটতে থাকবে।
এবার চামচ দিয়ে অল্প অল্প ডিমের ফোম ফুটন্ত দুধে দিয়ে এক মিনিট এক মিনিট করে দুই দিকে জ্বাল দিন।
তারপর চামচ দিয়ে উঠিয়ে পাশে আলাদা করে রাখা দুধে উঠিয়ে রাখুন। একই ভাবে বাকি সব স্নো বলগুলো তৈরি করে নিন।
সবগুলো বল বানানো হয়ে গেলে চুলায় থাকা অবশিষ্ট দুধটুকু স্নো বলের দুধের সঙ্গে ঢেলে দিন।
সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্নো বল।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
