লেয়ার কোকোনাট কুলফি
দারুণ স্বাদের ডেজার্ট।
রেসিপি দিয়েছেন ফেইসবুকের ‘রকমারি রান্না শিখুন' পেইজের মুহসিনা তাবাসসুম।
পদ্ধতি: দুধ জ্বাল দিয়ে ৩০০ থেকে ৪০০ মিলি লিটার করে নিন। দুধ কুসুম গরম থাকতে বা ঠাণ্ডা করে সব উপকরণ ব্লেন্ড করে নিন।
এবার নারিকেলের ছোবা তুলে ফেলুন। অল্প কিছু থাকলে সমস্যা নেই।
আবার এক থেকে দুই মিনিট ব্লেন্ড করে দুটি পাত্রে সমান করে তুলে রাখুন। এক ভাগে লাল রং মিশিয়ে নিন, বাকি অর্ধেক সাদা রাখুন।
যে কোনো মোল্ডের নিচে গোলাপি রংয়ের লেয়ার দিয়ে এক থেকে দুই ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। নিচের লেয়ার জমাট বেঁধে গেলে বাকি অর্ধেক ঢেলে চার থেকে পাঁচ ঘণ্টা ফ্রিজে রাখুন।
পরিবেশন: ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন দারুণ স্বাদের এই কোকোনাট কুলফি।
