ঈদের রান্না ৩
চিংড়ি বিরিয়ানি, মোরগ মোসাল্লাম, কাঁচকলার কাবাব এবং পেস্তা কুলফি।
চমৎকার এই রেসিপিগুলো দিয়েছেন আফরোজ সাইদা।
চিংড়ি বিরিয়ানি
উপকরণ: বাসমতী পোলাওয়ের চাল ৪ কাপ। গলদাচিংড়ি ২০,২৫টি। আদাবাটা ২ টেবিল-চামচ। রসুনবাটা ২ চা-চামচ। পেঁয়াজবাটা ১ কাপ। কাঁচামরিচ ৬,৭টি। মরিচগুঁড়া ২ চা-চামচ। এলাচ ১০,১২টি। দারুচিনি ৬ টুকরা। লবঙ্গ ৬,৭টি। চিনি ২ টেবিল-চামচ। টক দই আধা কাপ। লবণ স্বাদ মতো। ঘি অথবা তেল ১ কাপ।
কিছুক্ষণ নেড়ে তাতে সব বাটা-মসলা, লবণ আর অল্প পানি দিয়ে কষান। তারপর চিংড়িগুলো দিয়ে অল্প পানিসহ সিদ্ধ করুন।ৎ
এরপর চিনি, দই, কাঁচামরিচ দিন। পানি শুকিয়ে চিংড়িগুলো সিদ্ধ হলে তেল উপরে উঠে আসলে চিংড়িগুলো আলাদা উঠিয়ে রাখুন।
বাকি মসলাতে চাল দিন। ভালো করে নেড়ে তাতে চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি ঢেলে দিন। ভালোভাবে জ্বাল হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন।
ভালো করে সিদ্ধ হলে উপরে চিংড়ি ছড়িয়ে কিছুক্ষণ দমে রাখুন।
হয়ে গেলে, নামিয়ে পরিবেশন করুন।
উপকরণ: মোরগ (১ কেজি) ১টি। পেঁয়াজকুচি আধা কাপ। আদাবাটা ২ চা-চামচ। রসুনবাটা ১ চা-চামচ। হলুদগুঁড়া ১ চা-চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। ধনেগুঁড়া ১ চা-চামচ। পোস্তদানা-বাটা ২ চা-চামচ। দারুচিনি ৪ টুকরা। এলাচ ৪টি। জাফরান রং সামান্য। মাওয়া ১ টেবিল-চামচ। চিনি ২ চা-চামচ। টকদই আধা কাপ। ঘি আধা কাপ (চাইলে বেশি দিতে পারেন)। পেস্তা বাদাম ৮,১০টি। বাদাম ৮,১০টি। কিশমিশ ১ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো।
পদ্ধতি: মোরগের চামড়া ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখুন। কাঁটাচামচ দিয়ে কেচে রাখুন। মোরগের দুপা সুতা দিয়ে বেঁধে দিন। এভাবে এক থেকে দুই ঘণ্টা রেখে দিন।
এবার এলাচ, দারুচিনি ও রং ছাড়া বাকি সব বাটা বা গুঁড়া মসলা লবণ, দই, চিনি ও ঘি মিশিয়ে রাখুন।
চুলায় মুরগিটা দিন। মাংসের উপরে দারুচিনি, এলাচ ও রং লাগিয়ে ঢাকনা দিয়ে মৃদু আঁচে সিদ্ধ করুন।
পেঁয়াজ বেরেস্তা করে রাখুন।
মাংস সিদ্ধ হলে বেইকিং ট্রেতে সিদ্ধ মোরগ, দই ও চিনি দিয়ে মিশিয়ে রাখা মসলা উপর নিচ দিয়ে ছড়িয়ে দিন। মোরগের উপরে পেঁয়াজ বেরেস্তা, মাওয়া, পেস্তা বাদামকুচি ও কিশমিশ ছড়িয়ে দিন।
ওভেনে ১৮০ ডিগ্রিতে ৩০ মিনিট বেইক করুন। হয়ে গেলে পরিবেশন করুন।
উপকরণ: কাঁচাকলা ৪টি। পাউরুটি-কুচি ১টি। পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ। কাঁচামরিচ মিহি কুচি ১ চা-চামচ। আদা ১ চা-চামচ। ধনেপাতা-কুচি ৩ টেবিল-চামচ। গোলমরিচগুঁড়া আধা চা-চামচ। চিনি আধা চা-চামচ। সয়াবিন তেল ২ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। তেল ভাজার জন্য। টমেটো সস ২ টেবিল-চামচ।
পদ্ধতি: কাঁচাকলা ধুয়ে সিদ্ধ করুন। টমেটো সসের সঙ্গে তেল মিশিয়ে তাতে পাউরুটি-কুচি মিশিয়ে দিন।
কলার সঙ্গে সব মসলা, রুটির টুকরা ও অন্য সব উপকরণ ভালো ভাবে চটকে মেশান।
এই কলার মিশ্রণ ছোট ছোট ভাগ করে রাখুন। একেকভাগ নিয়ে মাঝে একটি কাঠি রেখে লম্বা করে কাবাব তৈরি করুন। এভাবে একে একে সবগুলি করে রাখুন।
এবার তেল মাখানো বেইকিং ট্রেতে সবগুলি সাজিয়ে রেখে ১৮০ ডিগ্রিতে ৪০ মিনিট বেইক করুন।
মাঝে একবার উল্টে দেবেন। ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করুন।
এছাড়াও ভাজা মসলার সঙ্গে সিদ্ধ কলা ও লবণ দিয়ে ভালো করে চটকে, ধনেপাতা দিয়ে মিশিয়ে নিতে পারেন। এরপর গোল গোল টিকিয়া তৈরি করে, ডুবো তেলে বা সেঁকা তেলে ভেজে নিয়েও কাবাব তৈরি করতে পারেন।
উপকরণ: গুঁড়াদুধ ১ কাপ। পানি দেড় কাপ। ক্রিম আধা কাপ। চিনি ৪,৫ টেবিল-চামচ বা স্বাদ মতো। জাফরান ১ চিমটি। গোলাপজল ১ টেবিল-চামচ। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ। পেস্তা ও কাজুবাদামের গুঁড়া আধা কাপ বা ইচ্ছা মতো। জেলাটিন ১ টেবিল-চামচ। সবুজ রং সামান্য (ইচ্ছা)।
পদ্ধতি: একটা পাত্রে গুঁড়াদুধ, পানি, কর্নফ্লাওয়ার এবং চিনি ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণ জ্বাল দিন।
জোলাটিন গরম পানিতে ভালো করে মিশিয়ে ঢেলে দিতে হবে।
ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে তাতে জাফরান ভেজানো গোলাপ জল, পেস্তা ও কাজুবাদামের গুঁড়া মিশিয়ে দিন।
চাইলে রং দিতে পারেন ।
মিশ্রণটি ঠাণ্ডা হলে কুলফির ছাঁচে ঢেলে ডিপ ফ্রিজে রেখে জমতে দিন ছয় থেকে সাত ঘণ্টা অথবা জমে না যাওয়া পর্যন্ত রাখুন।
তারপর বাটিতে উল্টিয়ে ঢেলে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
