দীর্ঘায়ুর সাত মন্ত্র
সুস্থভাবে বেশি দিন বাঁচতে হলে কিছু নিয়ম মানা চাই।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞান বিষয়ক প্রফেসর এবং স্বাস্থ্যবিষয়ক একটি অনলাইন ম্যাগাজিনের পুষ্টিবিষয়ক পরামর্শদাতা লিসা ইয়ান জানিয়েছেন খাদ্য তালিকায় কী ধরনের পরিবর্তন মানুষকে দীর্ঘজীবী করে তোলে।
মাংসকে বিদায়: দেহের অভ্যন্তরের প্রদাহ রোধ করতে এবং বয়স বেঁধে ফেলতে মাংস বর্জনের কোনো বিকল্প নেই। মাংসের বদলে মাছ, শিমজাতীয় বীজ, ডাল ইত্যাদি খাওয়া যেতে পারে। এগুলো মস্তিষ্কেও শক্তিশালী করে। সামুদ্রিক মাছে থাকা ফ্যাটি অ্যাসিড এবং স্বাস্থ্যকর চর্বি হৃদপিণ্ড কর্মক্ষম রাখে।
ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষেরা তাদের কম মাংস, বেশি ডাল সঙ্গে ফল এবং সবজির খাদ্য তালিকার জন্য অনেক বছর পর্যন্ত সুস্থ থাকে বলে মনে করা হয়।
বুদ্ধির জন্য খাদ্য: আমরা কী খাই তা আমাদের বুদ্ধিমত্তা এবং স্মৃতি ধরে রাখার ক্ষমতায় প্রভাবিত হয়। যেসব খাবারে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিকল উচ্চ মাত্রায় থাকে সে খাবারগুলো মস্তিষ্ক কর্মোদ্যম রাখে।
গাঢ় লাল রংয়ের ফল যেমন- টমেটো বা তরমুজে লাইপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা মুক্ত আয়নকে শরীর থেকে বের করে দেয়। এই মুক্ত আয়ন বার্ধক্যজনিত একটি সমস্যার কারণ।
গাঢ় সবুজ শাক যেমন কলইশাক বা পালংশাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’ এবং ‘কে’ থাকে। যা স্মৃতি হ্রাস হয়ে যাওয়া ঠেকিয়ে রাখে এবং মস্তিষ্ক বুড়িয়ে যেতে দেয় না।
জাপানের অধিবাসীরা সাধারণত দীর্ঘজীবী হয়। ৯০ থেকে ১০০ বছর বয়সেও জাপানিরা দিব্যি সুস্থ জীবন যাপন করেন। এর মূল কারণ হচ্ছে তারা ক্যালোরির হার নিয়ন্ত্রণ করে ওজন একটি নির্দিষ্ট মাত্রায় স্থির রাখেন।
যারা উচ্চতা এবং বয়স হিসেবে ওজন সঠিক মাপে রাখেন তাদের হৃদরোগ, এবং কিছু কিছু ক্যান্সার কাবু করতে পারে না। পুষ্টিকর খাবারের সঙ্গে প্রোটিনের মাত্রা নিয়ন্ত্রণ করে রাখলে পছন্দসই যে কোনো খাবার ওজন না বাড়িয়েই খাওয়া সম্ভব।
মসলার মহাগুণ: নানান রকমের মসলা যোগ করে খাবারের স্বাদ বাড়ানো হয়। তবে মসলার আলাদা পুষ্টিগুণও রয়েছে যা বয়স বৃদ্ধি রোধ করে। যেমন- হলুদে কুরকুমিন নামক একটি উপাদান আছে যা রক্তের প্রদাহ রোধ করে এবং হাতে পায়ের গিটের ব্যথা নিরাময় করে। পাশাপাশি এই মসলাগুলোর ব্যবহার করা হলে খাবারে অতিরিক্ত চিনি ও লবণ যোগ করার প্রয়োজন হয় না।
চিনি যোগ করা খাবার: চিনি শরীরে অধিক ওজন, দীর্ঘমেয়াদী অসুখের মতো সমস্যা সৃষ্টি হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে। যেসব খাবারে আলাদা করে চিনি যোগ করা হয় সেগুলোতে শতকরা ১০ ভাগ অধিক ক্যালোরি থাকে। যা আসলে ১২ চা-চামচ চিনির সমান। তাই সোডা, সালাদ ড্রেসিং, কেচাপ, সফট ড্রিংসের মতো খাবার এড়িয়ে চলা উচিত। এগুলোতে অতিরিক্ত চিনি যোগ করা হয়। কেনার আগে তাই খাবারের গায়ে লেখা লেবেল মন দিয়ে পড়া উচিত। আসলে সিরাপ, ডেক্সটোরস, মল্টেজ, মধু ইত্যাদির নামে বাজারে চিনিই বিক্রি হয় যা আমরা সরল মনে কিনে খাই।
তবে যেহেতু একেক রংয়ের ফল এবং সবজি থেকে একেক পুষ্টি পাওয়া যায় তাই সব রংই সমান গুরুত্ব দিতে হবে।
শারীরিক পরিশ্রম: অনেক বয়স পর্যন্ত সচল থাকতে হলে সাঁতার, হাঁটাহাঁটি এবং সাইক্লিং’য়ের মতো শারীরিক পরিশ্রম করতে হবে। যেগুলো হৃদপেশির সংকোচন প্রসারণ ত্বরান্বিত করে শরীরকে ভালো রাখে হৃদপিণ্ডকেও সুস্থ রাখে।
ছবি: রয়টার্স।
