বৈশাখী রান্না ৪
সফেদার শরবত, মাখন মুরগি ও ঘিয়ে ভাজা পরোটা।
যারা ভাত, ভর্তা করতে চান না, তারা এগুলো তৈরি করতে পারেন। রেসিপি দিয়েছেন রোয়েনা মেহজাবিন।
মাখন মুরগি কিংবা বাটার চিকেন
মুরগির মাংস মেরিনেইশনের জন্য: হাড় ছাড়া মুরগির মাংস ১ কেজি। আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে। ধনেগুঁড়া ১ চা-চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। টক দই ১/৩ কাপ। গরম-মসলাগুঁড়া আধা চা-চামচ। লবণ স্বাদ মতো। ভাজার জন্য তেল।
মাংস নিজের পছন্দ মতো আকারে কাটবেন। বেশি বড় না আবার ছোট টুকরাও করবেন না। তেল বাদে, বাকি সব উপকরণ দিয়ে মাংসের টুকরাগুলো মাখিয়ে মেরনেইশনের জন্য রেখে দিন এক ঘণ্টা। এরপর অল্প তেলে হাল্কা ভেজে নিন মাংসগুলো।
পদ্ধতি: প্যানে মাখন গরম করে গলিয়ে নিন। এতে আস্ত জিরা, আদা ও রসুন কুচি, বাদাম দিয়ে ভেজে নিন।
কিছুক্ষণ পর পেঁয়াজ ও টমেটো দিয়ে দিন। তারপর কাঁচামরিচ, লালমরিচগুঁড়া ও ধনেগুঁড়া দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিন কিছুক্ষণ। বেশ খানিকটা পানি দিন। এভাবে পাঁচ মিনিট রান্না করুন।
তারপর মেথি, চিনি ও টমেটো সস দিয়ে দেবেন। অল্প কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন আবং ঠাণ্ডা হতে দিন। এর সঙ্গে টকদই মিশিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন। এবার রান্নার প্যানে ঢেলে দিয়ে, সঙ্গে ভাজা মাংসগুলো দিয়ে দিন।
মাঝারি আঁচে এভাবে প্রায় ২০ মিনিট ঢেকে রান্না করুন। তারপর উপর দিয়ে অর্ধেক ক্রিম, চিনি আর গরম মসলা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন।
পরিবেশন পাত্রে বেড়ে নিয়ে, উপড়ে ক্রিম বাকিটুকু ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
* লাল ভাবটা ধরে রাখার জন্য, জর্দার রং ব্যহার করবেন।
ঘিয়ে ভাজা মচমচে পরোটা
উপকরণ: ময়দা ২ কাপ। ঘি ২ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। চিনি ১ চা-চামচ। পানি পরিমাণ মতো। তেল পরিমাণ মতো।
পদ্ধতি: একটা বড় বাটিতে ময়দা, লবণ আর চিনি মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরি করুন। খামিরটার চারদিকে তেল মাখিয়ে নিন।
যে পাত্রে খামিরটা রাখবেন, সেটায় তেল মাখিয়ে খামিরটা দুই ঘণ্টা ঢেকে রেখে দিন। তারপর ভালো করে ময়ান দিয়ে, ছোট ছোট বল বনিয়ে বেলে নিন।
একবার বেলে, পরোটার গায়ে তেল মাখিয়ে ভাঁজ করে আবার বেলে নিন। একই পদ্ধতিতে আবার তেল দিয়ে বেলে নিন।
প্যানে ঘি গরম করে, পরোটাগুলো একে একে মচমচে করে ভেজে গরম গরম পরিবেশন করুন।
উপকরণ: নরম পাকা সফেদা ৪,৫টি। বিট লবণ ১ চিমটি। মরিচগুঁড়া ১চিমটি। গোল মরিচগুঁড়া ১ চিমটি। ৪ গ্লাস পানি।
পদ্ধতি: সফেদাগুলো ছিলে, টুকরা করে কেটে দানাগুলো বের করে রাখুন। ধুয়ে নিন। ব্লেন্ডারে সফেদার সঙ্গে বাকি সব উপকরণগুলো দিয়ে ব্লেন্ড করে নিন।
স্বাদটা চেখে নিয়ে, ছেঁকে নিন শরবতটা। ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
