বৈশাখী রান্না ২
মুরগির মাংসের ভর্তা, মিষ্টিকুমড়ার ভর্তা আর টমেটো-ভর্তা দিয়ে বৈশাখের প্রথম দিন হতে পারে উদরপূর্তি।
রেসিপি দিয়েছেন আফরোজ সাইদা ।
মুরগির মাংসের ভর্তা
উপকরণ: মুরগির মাংস সিদ্ধ ১ কাপ অথবা আগের রান্না করা মাংস। পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ। ধনেপাতা-কুচি ১ টেবিল-চামচ। শুকনা-মরিচভাজা পরিমাণ মতো। সরিষার তেল ১ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো।
একটা বাটিতে পেঁয়াজকুচি, শুকনা-মরিচগুঁড়া, ধনেপাতা ও লবণ নিয়ে তাতে সরিষার তেল দিয়ে মাখতে হবে।
এতে সিদ্ধ মাংসের টুকরা দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে মুরগির মাংসের ভর্তা।
উপকরণ: মিষ্টি কুমড়া টুকরা করে নেওয়া ২ কাপ। পেঁয়াজকুচি ৩ টেবিল-চামচ। ধনেপাতা-কুচি ২ টেবিল-চামচ। শুকনামরিচ টেলে নেওয়া প্রয়োজন মতো। সরিষার তেল ২ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো।
পদ্ধতি: মিষ্টিকুমড়া টুকরা করে সিদ্ধ করতে হবে।
একটা বাটিতে পেঁয়াজকুচি, ধনেপাতা-কুচি, মরিচ ও তেল দিয়ে মাখিয়ে, তাতে সিদ্ধ মিষ্টিকুমড়া
লবণ ও মরিচ আপনার স্বাদ মতো দেবেন।
টমেটো ভর্তা
উপকরণ: টমেটো ৫,৬টি। পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ। ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ। শুকনামরিচ-গুঁড়া পরিমাণ মতো। সরিষার তেল ২ চা-চামচ। লবণ স্বাদ মতো।
পদ্ধতি: টমেটো সিদ্ধ করে চুলার আগুনে পোড়া পোড়া করে ফেলতে হবে।
একটা বাটিতে পেঁয়াজকুচি, ধনেপাতা-কুচি, শুকনামরিচ লবণ ও তেল মাখিয়ে নিন। এতে টমেটোগুলো দিয়ে একসঙ্গে ভালো ভাবে মাখিয়ে নিন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
