২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক থালি বৈশাখী আয়োজন

চার পদের ভর্তা-ভাজি, মাছ, ডাল ও পায়েশ। কী নেই এই থালায়!

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 03:32 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

বৈশাখী রান্না ১
বৈশাখী রান্না ২

রেসিপিগুলো দিয়েছেন অসিত কর্মকার সুজন।

মসুরির ডালভর্তা: মসুর ডাল পরিমাণ মতো সিদ্ধ করে তাতে ভাজা পেঁয়াজ-রসুনকুচি, স্বাদমতো লবণ, সরিষার তেল, ধনেপাতা-কুচি আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে মসুর ডালভর্তা ।

Image
ডালভর্তা।

ডালভর্তা।

Image
পটলের খোসাভর্তা।

পটলের খোসাভর্তা।

পটলের খোসা ভর্তা: পটলের খোসা অল্প অল্প ছেঁচে নিয়ে পানিতে সিদ্ধ করতে হবে। ঠাণ্ডা করুন। পেঁয়াজ-রসুনকুচি, স্বাদ মতো লবণ, সরিষার তেল, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে তৈরি করুন পটলের খোসাভর্তা ।

কচুভর্তা: পরিমাণ মতো কচু সিদ্ধ করে তাতে পেঁয়াজ-রসুনকুচি, স্বাদ মতো লবণ, সরিষার তেল, ধনেপাতা-কুচি ও মরিচ দিয়ে মাখিয়ে তৈরি করুন কচুভর্তা।

ডিমভর্তা: যে কটি ডিম ভর্তা করতে চান, সেকটি ডিম সিদ্ধ করুন। খোসা ছাড়িয়ে স্বাদ মতো লবণ, সরিষার তেল, ধনেপাতা-কুচি ও মরিচ দিয়ে মাখিয়ে নিন।

Image
ডিমভর্তা।

ডিমভর্তা।

Image
করলাভর্তা।

করলাভর্তা।

করলাভর্তা: করলা পরিমাণ মতো সিদ্ধ করে তাতে পেঁয়াজ-রসুন কুচি, স্বাদ মতো লবণ, সরিষার তেল, ধনেপাতা-কুচি ও মরিচ দিয়ে মাখিয়ে তৈরি করতে হবে করলাভর্তা ।

তরমুজের খোসার সবজি: তরমুজের খোসা, আলু, গাজর ও বরবটি- টুকরা করা, সব এক কাপ করে। আদাবাটা ১ চা-চামচ। হলুদ সামান্য। মরিচগুঁড়া আধা চা-চামচ। টক দই আধা কাপ। তেল পরিমাণ মতো।

তরমুজের খোসার সবুজ অংশ ছাড়িয়ে নিয়ে কিউব করে কাটতে হবে। আলু, গাজর, বরবটি ছোট ছোট করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার কড়াইতে সরিষার তেল গরমে করে তাতে জিরা ফোঁড়ন দিন। একে একে সব সবজি, আদাবাটা, হলুদ, মরিচগুঁড়া ও টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে এতে অল্প পানি দিয়ে ঢেকে রাখুন। সবজি যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে পরিবেশন করুন ।

Image
পুটিমাছ ভাজি।

পুটিমাছ ভাজি।

Image
তরমুজের খোসার সবজি।

তরমুজের খোসার সবজি।

পুঁটিমাছ ভাজি:
৬,৭ টি ছোট পুঁটিমাছ ভালো করে ধুয়ে নিয়ে তাতে অল্প লবণ, লেবুর রস, হলুদ ও মরিচের গুঁড়ায় মিশিয়ে তেলে ভেজে নিতে হবে।

মুগডাল: মুগের ডাল ২৫০ গ্রাম। পেঁয়াজকুচি আধা কাপ। লবণ স্বাদ মতো। ফোঁড়নের জন্য সরিষা এবং সরিষার তেল পরিমাণ মতো। হলুদগুঁড়া ১ চা-চামচ। পানি পরিমাণ মতো।

ডাল পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে রাখুন। একটি কড়াইতে সরিষার তেল গরম করে তাতে সরিষার ফোঁড়ন দিন। সামান্য হলুদগুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে, ডাল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

Image
মুগডাল।

মুগডাল।

Image
পায়েস।

পায়েস।

আতপ চালের পায়েস:
আতপ চাল ১ কাপ। দুধ ১ লিটার। পেস্তা-বাদাম এবং আমন্ড পেস্ট ১ কাপ। চিনি স্বাদ মতো। মাওয়া আধা কাপ। দারুচিনি আর এলাচ ২টি করে ।

চাল ১০ মিনিট পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার একটি পাত্রে দুধ নিয়ে চুলায় ফোটান। দুধ ফুটে উঠলে চিনি ও চাল দিয়ে ভালো করে নাড়তে হবে। ১০ থেকে ১৫ মিনিট পর বাকি সব উপকরণ আস্তে আস্তে মেশাতে ও নাড়তে হবে। হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন ।

সমন্বয়ে: ইশরাত মৌরি।