পরিবেশ দূষণের বিরুদ্ধে রেডিসনের উদ্যোগ
পরিবেশ দূষণ ও আবহাওয়া পরিবর্তনের সমস্যা থেকে পৃথিবীকে বাঁচাতে ১৯ মার্চ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছিলো রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল।
ঋতু পরিবর্তনের মূল কারণ পরিবেশ দূষণ। আর এর মূলে রয়েছে গাছ নিধন, গাড়ির কালো ধোয়া, এসি, এয়ার কুলার ইত্যাদি থেকে নির্গত গ্যাস। তাছাড়া অতিরিক্ত শক্তি ব্যয়ও সভ্যতার জন্য ক্ষতিকর।
তাই ১৯ মার্চ রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শক্তি সঞ্চয়ের জন্য এক ঘন্টা ধরে রেডিসনের সব আলো নিভিয়ে রাখা হয়।
ওই এক ঘণ্টা পুরো বিল্ডিংয়ের লাইট, অপ্রয়োজনীয় যন্ত্র, কম্পিউটার, পুল পাম্প, বয়লার, চিলার, ফ্যান ইত্যাদি বন্ধ রাখা হয় এবং এসি’র পাওয়ারও কমিয়ে রাখা হয়। রেডিসন ব্লু’র আট্রিয়াম লবির সব আলো নিভিয়ে মোমবাতি দিয়ে সাজানো হয়।
হোটেলে অবস্থানরত অতিথিদেরও তাদের ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করা হয় এবং রাতের খাবারের টেবিলে দেওয়া হয় মোমের আলো।
ডব্লিউডব্লিএফ (ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন) এর উদ্যোগে ‘আর্থ আওয়ার’ বিশ্বব্যাপী পরিবেশ এবং আবহাওয়ার পরিবর্তন নিয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সব থেকে বড় উদ্যোগ। সাধারণ ঘরের লাইট কিছুক্ষণ বন্ধ করে রেখেই এই উদ্যোগের অংশ হওয়া যায়।
