মাছ-আলুর দোপেঁয়াজা
দেশি রান্নায় পেটপূজা।
রেসিপি দিয়েছেন ফারহিন রহমান ।
উপকরণ: মাছ ৮ থেকে ১০ টুকরা। আলু ২ টি (কিউব করে কাটা)। তেজপাতা ১টি। আস্ত জিরা ১/৪ চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। মরিচগুঁড়া আধা চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। ধনেগুঁড়া আধা চা-চামচ।
তেল প্রয়োজন মতো। কাঁচামরিচ ফালি ৪,৫টি। পেঁয়াজ ৩,৪টি, কিউব করে কাটা। আদাবাটা ১ চা-চামচ। রসুনবাটা দেড় চা-চামচ। আস্তমেথি ৪,৫টি (ইচ্ছা)। ধনেপাতা প্রয়োজন মতো (ইচ্ছা)।
পদ্ধতি: মাছের টুকরোগুলোতে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে, তেলে হালকা সোনালি করে ভেজে তুলে রাখতে হবে। এবার একই তেলে কিউব করা পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে, অর্ধেক পেঁয়াজ তুলে রাখুন।
আলু একটু কষানো হলেই প্রয়োজন মতো পানি ও মাছের টুকরোগুলো দিয়ে ঢেকে দিন।
রান্না শেষে ধনেপাতা-কুচি, মরিচফালি ও বাকি পেঁয়াজ ভাজা উপর দিয়ে ছড়িয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
