ট্রেসেমি খাদি উৎসব
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ রাজধানীর হোটেল র্যাডিসনে বলরুমে আয়োজন করেছে খাদি উৎসব।
১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘ট্রেসেমি খাদি উৎসব’ চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবের উদ্ভোধন করেন এই আয়োজনের প্রধান অতিথি বাংলাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগ. জে. এস. নানদা, নরওয়ে দূতাবাসের হাইকমিশনার মেরেটা লানদিমো, মহাত্না গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
দুই দিনব্যপি এই অনুষ্ঠানের মূল আয়োজন ফ্যাশন শো। এতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ১৮ জন ও ভারতের ৬ জন ডিজাইনার। প্রথম দিনের ফ্যাশন শোতে বাংলাদেশি ডিজাইনারদের মধ্যে অংশগ্রহণ করেন কুহু, এমদাদ হক, আফসানা ফেরদৌসী ওয়ার্মি, ফারাহ দিবা, শৈবাল সাহা, ফারাহ আনজুম বারি, নওশীন খায়ের, শাহরুখ আমিন এবং মাহিন খান। আর ভারতীয় ডিজাইনারদের মধ্যে ছিলেন রিমি নায়েক, সায়ন্তন সরকার ও দেবারুন মুখার্জী।
পোশাকের নকশায় বাংলাদেশি ডিজাইনাররা তুলে ধরেন কাগজ কাটা, নকশি পিঠা, সন্দেশ, হাত পাখা, শীতল পাটি, আলপনা ইত্যাদি লোকজ ধাঁচ।
ছবি: দীপ্ত।
