২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈর্ষান্বিত করতে ফেইসবুকে ছবি

শুধু দেখার জন্যই নয়, অনেক সময় আপনাকে ইর্ষাকাতর করতেও বন্ধুরা ছবি পোস্ট করতে পারেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাইফস্টাইল ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 06:42 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচটিসি’য়ের করা এক ব্রিটিশ জরিপ অনুযায়ী, প্রায় সবাই ফেইসবুক বা ইন্সটাগ্রামের প্রোফাইলে নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে চায়।

জরিপে দেখা যায়, সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীদের দুই তৃতীয়াংশই নিজের ‘প্রোফাইল’ বেশি রোমাঞ্চকর হিসেবে দেখাতে চায়।

মিরোর ডটকো ডটইউকে’য়ের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৭৫ শতাংশ মানুষই তাদের বন্ধুদের ফেইসবুক, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট দেখে যাচাই করে থাকেন ।

এই জরিপে ব্রিটেন, স্পেন, ফ্রান্স এবং ইতালির ১৬ থেকে ৫৪ বছর বয়সি ৪ হাজার ৪ জন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জরিপে অংশগ্রহণকারী এক হাজার জন ব্রিটিশ নাগরিকের মধ্যে ৫২ শতাংশই বলেন, সোশাল মিডিয়ায় তারা ছবি পোস্ট করে শুধুই তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের ঈর্ষান্বিত করার জন্য।

এইচটিসি’র যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের মহাব্যবস্থাপক পিটার ফ্রোলান্ড বলেন, “মানুষের বাড়ি থেকে শুরু করে পোশাক পর্যন্ত সব ধরনের ছবিকে বিবেচনায় আনা হয় এবং স্মার্টফোন ফটোগ্রাফি কখনও এতটা গুরুত্বপূর্ণ ছিল না।”

আচরণভিত্তিক মনোবিজ্ঞানের জো হেমিঙ্গস বলেন, “যখন প্রশ্ন আসে, কেনো আমরা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি যাহির করতে চাই সে বিষয়ে চিন্তা করলে উত্তর একটাই— সবই নিজের ভাবমূর্তি বাড়ানোর জন্য।”  

সোশাল নেটওয়ার্কিং নামক জার্নালে প্রকাশিত ৪শ’ জন পুরুষ ও নারীকে নিয়ে করা সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, মানুষ যত বেশি নিজের ‘প্রোফাইল পিকচার’ পরিবর্তন করেন, তাদের ‘আত্মতৃপ্ত’ চারিত্রিক বৈশিষ্টের হওয়ার সম্ভাবনা ততই বেশি।

ছবি: রয়টার্স।

পুরনো খবর:

পুরুষ ও নারীর ঈর্ষায় পার্থক্য
রোমান্স ফেরাতে ফেইসবুক বাদ
অসুখী নারী, কারণ ফেইসবুক