২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবে মসলার প্রস্তুতি

কী রান্নায় কোন মসলা জেনে নিন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মাংসভুনা, কালাভুনা, কালিজিরা দিয়ে মাংস, কলিজাভুনা, খাসির রেজালা ইত্যাদি পদ রান্নার জন্য কী কী মসলা প্রয়োজন তা জানা থাকলে আগে থেকেই সংরক্ষণ করে রাখা সহজ হয়।

তাই বিভিন্ন মাংসের পদ রাঁধতে হাতের কাছে কোন কোন মসলা সংরক্ষণ করে রাখতে হবে তারই একটি তালিকা জানান রন্ধনশিল্পী সাইমা সৈয়দ।

গরুর মাংসে ভুনা করতে প্রয়োজন হবে টক দই, পেঁয়াজকুচি, আদাবাটা, রসুনবাটা, লাল-গুঁড়ামরিচ, কাঁচামরিচ, হলুদগুঁড়া, এলাচি, দারুচিনি, লবণ এবং তেল।

গরুর কালাভুনা তৈরি করতে প্রয়োজন হবে মরিচগুঁড়া, হলুদগুঁড়া, জিরাগুঁড়া, ধনিয়াগুঁড়া, পেঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটা, গরম মসলা (দারুচিনি ও এলাচি), পেঁয়াজকুচি, কাঁচামরিচ, লবণ ও তেল। তবে পছন্দ অনুসারে স্বাদ বাড়াতে আরও অনেক মসলাই ব্যবহার করা যেতে পারে। কালাভুনা তৈরির জন্য হাড় ছাড়া মাংস চারকোণা করে কেটে নেওয়া উচিত।

কালিজিরা দিয়ে গরুর মাংস রাঁধতে প্রয়োজন হবে পেঁয়াজকুচি, মরিচ ও হলুদগুঁড়া, আদা ও রসুন বাটা, গরম মসলা, কালিজিরা, আস্ত মরিচ, লবণ ও তেল।

কলিজা ভুনা তৈরি করতে প্রয়োজন পেঁয়াজ, মরিচ ও হলুদগুঁড়া, আদা ও রসুনবাটা, জিরা, ধনেগুঁড়া, তেজপাতা, পাঁচফোড়ন, দারুচিনি, জায়ফল ও জয়ত্রী, চিনি, লবণ ও তেল।

খাসির মাংসের রেজালায় দরকার হয় পেঁয়াজকুচি, আদা ও রসুনবাটা, সয়াবিন তেল, ঘি, কেওড়া বা গোলাপ জল, রেজালার মসলা, টক দই ও লবণ।

বেশিরভাগ পদ রাঁধতেই প্রায় একই ধরনের মসলা প্রয়োজন পড়ে। তাই ঈদের কিছুদিন আগেই মসলার তালিকা তৈরি করে সংগ্রহ করে রাখা উচিত।

পর্যাপ্ত পরিমাণের মসলা সংগ্রহে রাখা জরুরি। এতে প্রয়োজনে কম হওয়ার সম্ভাবনা থাকে না।

ছবি: দিপ্ত।

কোরবানির প্রস্তুতি

ভেজাল গরু চেনার উপায়

এই ঈদে ফ্রিজ কিনতে