সিম্পল এগ স্যান্ডুইচ
ঝটপট ঝামেলা বিহীন নাস্তা।
রেসিপি দিয়েছেন ফারহানা রহমান।
উপকরণ: ২টি ডিম। আধা চা-চামচ মরিচগুঁড়া। ১ চা-চামচ মাখন। স্বাদ মতো লবণ। ৪ টুকরা টোস্ট করা পাউরুটি । ৪ টেবিল-চামচ মেয়নেইজ। ১ টেবিল-চামচ পেঁয়াজকুচি। আধা চা-চামচ রসুনকুচি। ১টি কাঁচামরিচ-কুচি। ১ চা-চামচ সরিষার তেল। লেটুসপাতা, শসা এবং টমেটো ইচ্ছা মতো করে কাটা।
পদ্ধতি: লবণ এবং মরিচ দিয়ে ডিম ফেটিয়ে নিন। মাখন গরম করে তাতে ডিম মোটা করে ভাজুন। এবার পাউরুটির টুকরার মাপে দুই ভাগ করে ডিম কেটে নিন।
স্পেশাল সস: মেয়নেইজ, পেঁয়াজকুচি, রসুনকুচি, কাঁচামরিচ-কুচি, সরিষার তেল মিশিয়ে সস তৈরি করুন।
এভাবে বাকি পাউরুটিগুলো দিয়েও স্যান্ডুইচ বানান। চাইলে টুকরা করা চিজ বা পনির দিতে পারেন। এবার মাঝখা দিয়ে কেটে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
