০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ত্বকের যত্নে কাঁচা দুধ

গুঁড়া নয়, অন্যান্য উপাদানের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে রূপচর্চায় ব্যবহার করা যায়।

ত্বকের যত্নে কাঁচা দুধ

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 01:56 PM

Updated : 30 Aug 2023, 01:56 PM

ময়েশ্চারাইজার ও ক্লেঞ্জার হিসেবে দুধ বেশ ভালো কাজ করে। যে কারণে রূপচর্চার প্রসাধনীতে ‍দুধ ব্যবহার করা হয়।

তবে কাঁচা দুধ খাওয়া নিরাপদ না হলেও ত্বকের যত্নে ব্যবহার করা যায়।

কাঁচা দুধ অত্যাবশ্যকীয় পুষ্টি, এনজাইম ও উপকারী ব্যাক্টেরিয়া সমৃদ্ধ যা ত্বকে নানান রকমের উপকার করে- হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান, গুরুগ্রামভিত্তিক ত্বক-বিশেষজ্ঞ ও কসমেটোলজিস্ট ডা. উরবি পাঞ্চাল।

ত্বক আর্দ্র রাখে

কাঁচা দুধে আছে আর্দ্রতা রক্ষাকারী উপাদান যা ত্বক আর্দ্র রাখে। এতে রয়েছে প্রাকৃতক চর্বি, প্রোটিন ও পানি যা ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে পারে। কাঁচা দুধ ত্বকে ব্যবহারে ত্বক কোমল ও মসৃণ হয়।

জ্বলুনি কমায়

কাঁচা দুধের প্রদাহরোধী উপাদান ত্বকের নানান রকম জটিলতা যেমন- ব্রণ, রোদে পোড়াদাগ ও জ্বলুনি কমাতে সহায়তা করে।

এটা ত্বকের জ্বলুনি ও লালচেভাব কমায় এবং অস্বস্তি কমিয়ে দ্রুত আরোগ্যলাভে সহায়তা করে।

‘অ্যান্টি এইজিং’ উপাদান সমৃদ্ধ

কাঁচা দুধে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন- ভিটামিন এ, ডি এবং ই- যা বিটা ক্যাসেইন প্রোটিন। এটা উন্মুক্ত রেডিকেলের কারণে হওয়া বয়সের ছাপ দূর করতে সহায়তা করে।

এসব অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ চাপ কমায়, কোলাজেনের উৎপাদন বাড়ায় এবং ত্বকের ভাঁজ ও বয়সের ছাপ দূর করতে ভূমিকা রাখে।

উজ্জ্বলতা বাড়ায়

ডা. পাঞ্চাল জানান, কাঁচা দুধে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বক এক্সফলিয়েট করে মৃত কোষ দূর করে এবং ত্বককে আরও উজ্জ্বল করে তোলে। 

কাঁচা দুধ ব্যবহারের উপায়

হলুদের সাথে: হলুদ ও কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এতে আছে প্রদাহনাশক উপাদান ও ত্বক উজ্জ্বল করার গুণাগুণ।

মধু ও দুধ: এই দুই উপাদান ত্বক খুব ভালো মতো পরিষ্কার করতে সহায়তা করে।

দুধ ও মুলতানি মাটি: এই মিশ্রণ ত্বক মসৃণ, আর্দ্র ও উজ্জ্বল করতে সহায়তা করে। 

দুধ, গোলাপ জল ও চিয়া বীজ: উপকরণগুলো একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে বাইরে থেকে ফিরে মুখে ব্যবহার করলে ভালো মতো ময়লা ও জীবাণু দূর হয়।

কুমড়া ও দুধের পেস্ট: রোদ থেকে ফিরে পোড়াভাব কমাতে এই প্যাক খুব ভালো কাজ করে।

কাঁচা দুধ ও চিনি: কাঁচা দুধ, চিনি ও চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাব বানিয়ে ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে।

ঘরোয়া উপায়ে উজ্জ্বল ত্বক পেতে কাঁচা দুধ উপকারী। তবে ত্বক সংবেদনশীল হলে বা ল্যাকটোস অসহিষ্ণু হলে না ব্যবহার করাই ভালো।

কাঁচা দুধ সপ্তাহে দুয়েকবার ব্যবহার করতে হবে।

আরও পড়ুন

পুরানো খবর:

রূপচর্চায় দুধ ব্যবহারের উপকারিতা
ত্বকের যত্নে দুধের সর
রূপচর্চায় অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহারে সতর্কতা
রূপচর্চায় যেসব প্রাকৃতিক উপাদান ক্ষতিকর