০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

রূপচর্চায় অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহারে সতর্কতা

অ্যাসিডিক হওয়ার কারণে ব্যবহারে সাবধান হওয়া জরুরি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 08:41 PM

Updated : 17 Aug 2023, 08:41 PM

ত্বক ও চুলের যত্নে অ্যাপল সাইডার ভিনিগার উপকারী। তবে ব্যবহার করার পন্থা যেমন জানতে হবে তেমনি থাকতে হবে মেয়াদ।

হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে দিল্লির ‘ভেঙ্কাটেশ্বর হাসপাতাল’য়ের ডার্মোস্ফেয়ার ক্লিনিকের ত্বক বিশেষজ্ঞ ডা. ইস্মিত কর বলেন, “অ্যাপল সাইডার ভিনিগার ত্বক ও চুলের প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। তবে ব্যবহারে কিছুটা ঝুঁকি থাকায় সতর্ক হওয়া প্রয়োজন।” 

ত্বকের যত্নে অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহারের উপকারিতা

  • এটা কিছুটা অ্যাসিডিক এবং এতে আছে ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাস রোধী গুণাগুণ, যা ত্বকের পিএইচ’য়ের ভারসাম্য রক্ষা করে। ফলে ত্বকের সুরক্ষার স্তর উন্নত হয় ও জ্বলুনি কমে।

  • এর ব্যাক্টেরিয়া-রোধী গুণ ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাসের কারণে হওয়া ত্বকের ব্রণ নিয়ন্ত্রণে রাখে। ফলে ব্রেক আউট ও দাগছোপ কমে।

  • প্রাকৃতিকভাবে অ্যাসিডিক হওয়াতে এই ভিনিগার মৃদু এক্সফলিয়েশনের মাধ্যমে মৃত কোষ দূর করে এবং ত্বকে মসৃণতা ও উজ্জ্বলতা ফুটিয়ে তোলে।

  • এক্সফলিয়েট করে ত্বকে উজ্জ্বল আভা আনে অ্যাপল সাইডার ভিনিগার।

  • আছে ভিটমিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেল ও অক্সিডেটিভ চাপ থেকে ত্বক সুস্থ রাখে। ফলে বয়সের ছাপ পড়ার প্রক্রিয়া ধীর করে।

চুলের যত্নে উপকারিতা

  • এর মাইক্রোবিয়াল প্রতিরোধী উপাদান খুশকি নিয়ন্ত্রণ করে মাথার ত্বক সুস্থ রাখে।

  • এই ভিনিগারে থাকা এঞ্জাইম ও ভিটামিন ফলিকল মসৃণ করে চুলের বৃদ্ধি বাড়ায়। রক্ত সঞ্চালন বাড়ানো থেকে শুরু করে চুলের দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রাখে।

  • এই ভিনিগার দিয়ে ধোয়ার ফলে চুলে চকচকেভাব আনে, পরিষ্কার করে ও মাথার ত্বকে জমে থাকা অন্য প্রসাধনীর কণা দূর করে।

  • জটলোভাব কমায়তে কার্যকর। কারণ চুলের কিউটিকেল মসৃণ করে। ফলে চুল দেখতে মসৃণ ও নিয়ন্ত্রণে থাকে।

  • মাথার ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে এই ভিনিগার। পিএইচের ভারসাম্য ঠিক থাকায় বাড়তি তেল, ময়লা ও চিটচিটে হওয়ার ঝুঁকি কমে।

ত্বক ও চুলে ব্যবহারে সতর্কতা

  • রূপচর্চায় উপকারী হলেও, ব্যবহারে সতর্ক থাকা জরুরি।

  • অনেক বেশি অ্যাসিডিক হওয়াতে জ্বলুনি, লালচেভাব ও কেমিকেলে পোড়াভাব সৃষ্টি করতে পারে। বিশেষত যদি পানিতে না মিশিয়ে সরাসরি ব্যবহার করা হয়।

  • অনেকক্ষেত্রে ত্বকের পিএইচ’য়ের ভারসাম্য নষ্ট করে শুষ্কতা, সংবেদনশীলতা বাড়ায়। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল বা একজিমার মতো ত্বকের সমস্যা আছে।

  • চুলের প্রাকৃতিক তেল ও প্রোটিন শুষে নেয় ভিনিগার। ফলে তা ভঙ্গুর হয়ে যেতে পারে।

  • অতিরিক্ত ব্যবহারে চুলের রং হালকা হয়ে যায়। ভুল উপায়ে ও দীর্ঘদিন ব্যবহারে চুল পড়ার সমস্যা দেখা দেয়।

তাই ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন

পুরানো খবর:

ত্বকের যত্নে অ্যাপল সাইডার ভিনিগার
পায়ের যত্নে ভিনিগার
অ্যাপল সাইডার ভিনিগার খাওয়ার আগে করণীয়
আসলেই কি অ্যাপল সাইডার ভিনিগার ওজন কমায়?