১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিশুদের জন্য গয়না তৈরির কর্মশালা

‘অন্ট্রোপ্রেনরিয়ল ক্রিয়েটিভস’ আয়োজন করেছে শিশুদের জন্য গয়না তৈরি কর্মশালা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 11:44 AM

Updated : 22 Dec 2023, 11:44 AM

ছোট ছোট হাতে ছোট ছোট মালা, অথবা হয়ত কানের দুলে- হয়ত প্রকাশ পাবে ইচ্ছে শক্তি আর কল্পনার তালে।

আর তাই সৃজনশীল কাজে আগ্রহ বাড়াতে ‘অন্ট্রোপ্রেনরিয়ল ক্রিয়েটিভস’ আয়োজন করেছে শিশুদের জন্য গয়না তৈরি কর্মশালা।

২৯ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর ধানমণ্ডির সড়ক তিনের আলিয়ঁস ফ্রঁসেজে।

গয়নার প্রতিষ্ঠান ‘শৈলী’র কর্ণধার তাহমীনা শৈলীর যত্নে পাঁচ বছরের ওপরে যে কোনো শিশু এই কর্মশালায় যোগ দিয়ে গয়না তৈরির প্রাথমিক পাঠ নিতে পারবেন।

প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গয়না তৈরির উপকরণের খরচসহ ২ হাজার টাকার বিনিময়ে নিবন্ধন করার মাধ্যমে শিশুরা ছাড়াও বড়রারও অংশ নিতে পারবেন এই আয়োজনে। আর এর জন্য আগের কোনো অভিজ্ঞতারও দরকার নেই।

বিস্তারিত ও নিবন্ধনের লিংক জানা যাবে ‘শৈলী’র ফেইসবুক পেইজ থেকে।

উল্লেখ্য আগেও এই প্রতিষ্ঠানের উদ্যোগে পথশিশুদের হাতে তৈরি গয়না নিয়ে ‘সুতোয় বুনি স্বপ্ন, আনন্দে গাঁথি মালা’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।