আভিজাত্যময় বিয়ের পোশাক নিয়ে ‘সাভাতা বাই রিফাহ’
উদ্বোধন উপলক্ষ্যে থাকছে মূল্যহ্রাসের আয়োজন।
বাংলাদেশের ফ্যাশন জগতে আভিজাত্যময় এবং বিলাসিতার প্রতীক নিয়ে যাত্রা শুরু করেছে ‘সাভাতা বাই রিফাহ’
এই উপলক্ষ্যে রাজধানীর গুলশানে অ্যাভেনিউতে আশি নম্বর প্লটে বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অনলাইনে পরিচিত মুখ সালমান মুক্তাদির ও তার সহধর্মিণী দিশা ইসলাম, বিভিন্ন ‘ইনফ্লুয়েন্সার’ এবং ওয়ালটন গ্রুপ-এর সভাপতি এসএম নরুল আলম রেজভী-সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যের পাশাপাশি আরও জানানো হয়, ফ্যাশনপ্রেমীদের জন্য আন্তর্জাতিক মানের স্বতন্ত্র নকশার পোশাকের সমাহার ঘটিয়েছে তারা। ব্র্যান্ডটি বিশেষভাবে বিলাসবহুল ব্রাইডাল লেহেঙ্গা, গাউন, শারারা, কামিজ, শাড়ি, ফিউশন ওয়্যার, শেরওয়ানি, পাঞ্জাবি এবং ইন্ডো সেটের মতো পোশাকে নজর দিয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার রিফাহ তাসনিয়া স্বর্ণা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, "আমরা গুণগত মান, আরামদায়ক ও ‘হসপিট্যালিটি’র ওপর জোর দিয়ে প্রতিটি পোশাকে একটি বিশেষ গল্প বুনতে চাই। আমাদের লক্ষ্য এমন একটি ব্র্যান্ড তৈরি করা যা বিশ্বমানের ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের রুচি ও আভিজাত্যের স্বপ্ন পূরণ করে।”
উদ্বোধন উপলক্ষ্যে আকর্ষণ হিসেবে থাকছে সাত দিনের বিশেষ মূল্যহ্রাস।
প্রতিটি পোশাকে মানসম্মত কাপড়ের পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব নকশাকরদের সৃজনশীলতার স্বাক্ষর রাখে বলে জানানো হয়। এই পণ্যগুলো শুধু আরামদায়কই নয়, বরং বৈশ্বিক মানের স্টাইলও নিশ্চিত করবে।
আন্তর্জাতিক ফ্যাশন জগতে একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলার লক্ষ্য নিয়েই তাদের যাত্রা শুরু।
