দেশীদশের বিজয় উৎসব
স্বাধীনতার আলোয় দেশীয় ফ্যাশনের উৎসবযাত্রা।
বাঙালির জীবনে ডিসেম্বর কখনই শুধু একটি মাস নয়, এ মাস আমাদের অস্তিত্বের ঘোষণা, আমাদের গৌরবের পতাকা, আমাদের মাটির গন্ধে ভেজা দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল।
এই বিজয়ের আবেগেই দেশের ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্মিলন দেশীদশ আয়োজন করেছে বিশেষ বিজয় উৎসব, যেখানে রং, নকশা, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে জেগে উঠেছে স্বাধীনতার গভীর সুর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিজয় উৎসব আয়োজন সাজানো হয়েছে নিপুন, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা এবং সৃষ্টি- এই প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর অনন্য সংগ্রহে।
নিপুনের কোমল বুনন, কে ক্রাফটের নকশার ভাষা, অঞ্জন’সের চিরন্তন কারুকাজ, রঙ বাংলাদেশ- এর রঙিন স্পন্দন, বাংলার মেলার দেশজ বৈচিত্র্য, সাদাকালোর সরল নান্দনিকতা, দেশালের সুতোর গল্প, নগরদোলার নগরছাপ আর সৃষ্টি’র সৃজনী ছোঁয়া; সব মিলিয়ে দেশীদশের প্রতিটি কেন্দ্র যেন হয়ে উঠেছে এক উৎসবমঞ্চ, যেখানে পোশাক কেবল পণ্য নয় বরং স্মৃতি, সংস্কৃতি এবং স্বাধীনতার প্রতীক।
এই বিজয় উৎসবের বিশেষ সংগ্রহে রয়েছে লাল-সবুজের আবেগ, ঐতিহ্যবাহী নকশা, আধুনিক ছাঁট এবং দেশীয় কারুশিল্পের সমন্বয়। উদ্দেশ্য একটাই- বিজয়ের চেতনাকে ফ্যাশনের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ঠিকানায় দেশীদশ প্রস্তুত করেছে এই বিজয় উৎসবের উজ্জ্বল আসর।
এছাড়া অনলাইনেও উন্মুক্ত আছে এই আয়োজন www.facebook.com/deshidosh2009
