২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরাম, সুস্থতা ও আত্মপ্রকাশের প্রত্যয় নিয়ে ‘মিঙ্গেল ইন স্টাইল’

চারটা সাব-ব্র্যান্ড তৈরি করা হয়েছে যাতে সবাই একই ছাদের নিচে সব ধরনের সংগ্রহ খুঁজে পায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 06:06 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

নতুন মাল্টি-ব্র্যান্ড লাইফস্টাইল শোরুম হিসেবে যাত্রা শুরু করেছে ‘মিঙ্গেল ইন স্টাইল’।

প্রতিষ্ঠানটি একই ছাদের নিচে চারটি ভিন্ন ব্র্যান্ডের সমাহার ঘটিয়েছে— লাইফস্টাইল, সংস্কৃতি এবং দৈনন্দিন ফ্যাশনের এক অনন্য মিলনস্থল।

এই নতুন যাত্রা সম্পর্কে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ‘হেড অব অপারেশন্স’ নাসরিন করিম বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “মিঙ্গেল আসলে আমার কাছে একটা প্যাশন প্রজেক্ট। আমাদের মূল ভিশন হচ্ছে মডার্ন ফ্যাশনকে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে মিঙ্গেল করা। আমরা চাই মিঙ্গেল একটা ওয়ান স্টপ ওয়ার্ডরোব সলিউশন হোক যেখানে একজন মানুষ তার আইডেন্টিটি, কালচার এবং পার্সোনাল স্টাইল একসাথে খুঁজে পায়।”

আরও বলেন, “সবার কথা চিন্তা করে চারটা সাব-ব্র্যান্ড তৈরি করেছি যাতে সবাই একই ছাদের নিচে সব কালেকশন খুঁজে পায়। এর মধ্যে আভাসাতে থাকছে লাউঞ্জ অ্যান্ড কমফোর্ট ওয়্যার, পিওর নর্থে পাওয়া যাবে জিম অ্যান্ড স্পোর্টস ওয়্যার, ভিদজার-এ থাকছে ক্যাজুয়াল অ্যান্ড ক্লাসিক ওয়্যার এবং মিঙ্গেল নিজে একটি এথনিক ওয়্যার ব্র্যান্ড হিসেবে কাজ করছে।”

উত্তরা বেলি কমপ্লেক্সে অবস্থিত এই ফ্ল্যাগশিপ বিক্রয়কেন্দ্রটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে আরামদায়ক এবং বিলাসবহুল পরিবেশ ভোক্তারা স্বাচ্ছন্দ্যে ব্র্যান্ডগুলো ঘুরে দেখার সুযোগ করে দেয়।

ঈদ উপলক্ষ্যে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।