ঢাকায় ‘ফায়ার স্পিনিং’ শেখার সুযোগ
এই শিল্প ‘ফায়ার পারফরম্যান্স', 'ফায়ার ডান্সিং' বা 'ফায়ার ম্যানিপুলেশন' নামেও পরিচিত।
ঢাকায় নতুন অভিজ্ঞতা খুঁজলে ‘ফায়ার স্পিনিং কোর্স’ তালিকায় রাখা যেতে পারে। এটি একটি ‘পারফরম্যান্স আর্ট’।
এখানে শরীরের গতি, তাল এবং মনোযোগ একত্রে কাজ করে। কোর্সটি পরিচালনা করেন প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান। তিনি জানালেন বিস্তারিত।
‘ফায়ার স্পিনিং’ হল এমন একটি শিল্প যা আগুন ব্যবহার করে করা হয়, যেখানে শিল্পীরা সাধারণত প্যারাফিন তেল বা অন্যান্য জ্বালানিযুক্ত জিনিস যেমন 'পোই' বা 'ফায়ার ডার্টস' ঘুরিয়ে বা নাড়িয়ে পারফর্ম করেন।
এটি একটি বিপজ্জনক পারফরম্যান্স শিল্প এবং সাধারণত রাতে করা হয় যাতে আগুনের আলো স্পষ্ট দেখা যায়।
এটি 'ফায়ার পারফরম্যান্স', 'ফায়ার ডান্সিং' বা 'ফায়ার ম্যানিপুলেশন' নামেও পরিচিত।
কোর্সের মেয়াদ এবং ক্লাস সময়সূচি
কোর্সটি তিন মাসে সম্পন্ন হয়। মোট ১২টি সাপ্তাহিক সেশন থাকে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিয়মিত ক্লাস নেয়া হয়।
‘ফায়ার নাইট’ নামে বিশেষ সেশন চারটি দিনে রাখা হয়েছে। এগুলো হয় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত।
স্থান হিসেবে ব্যবহার করা হয় বনানীর যাত্রা বিরতি।
অংশগ্রহণকারীর সীমা এবং যোগ্যতা
প্রতি ব্যাচে সর্বোচ্চ ১৫ জন অংশ নিতে পারেন। বয়সসীমা ১৫ থেকে ৫০ বছর। সুস্থ শারীরিক অবস্থা এবং নিয়মিত উপস্থিতি কোর্সের জন্য গুরুত্বপূর্ণ।
কোর্সে যা শেখানো হয়
হাত এবং শরীরের সমন্বয়, ছন্দে ঘূর্ণন শিখতে পারেন। নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আগুন ব্যবহার করা হয় নিয়ন্ত্রিত পরিবেশে। ছোট পরিসরে পারফরম্যান্সের অভিজ্ঞতাও যুক্ত থাকে।
খরচাপাতি
মোট ফি দশ হাজার টাকা। কিস্তিতে পরিশোধ করতে চাইলে ৪০ শতাংশ, ৩০ শতাংশ এবং ৩০ শতাংশ হিসেবে তিন ধাপে পরিশোধ করা যায়।
একবারে পরিশোধ করলে দশ শতাংশ ছাড় পাওয়া যায়। এতে মোট পরিমাণ হয় নয় হাজার টাকা। রেজিস্ট্রেইশন নিশ্চিত হওয়ার পরই পেমেন্ট করতে হয়।
কোর্সের বাড়তি মূল্য
এই কোর্স শুধু কৌশল শেখায় না। এখানে অংশগ্রহণকারীদের মধ্যে একটি সৃজনশীল দল গড়ে ওঠে। যারা নতুন দক্ষতা এবং মঞ্চ আত্মবিশ্বাস বাড়াতে চান তারা এই অভিজ্ঞতা থেকে উপকার পান।
ফায়ার স্পিনিংয়ে আগ্রহ থাকলে আগেই রেজিস্ট্রেশন করা ভালো। আসন সংখ্যা সীমিত। যোগাযোগ https://tally.so/r/mO2GV7
আরও পড়ুন
