Published : 03 Feb 2025, 02:27 PM
ভালোবাসা দিবস ও বসন্ত একসাথে হয় বলে একই দিনে পরার উপযোগী নানান পোশাকের পসরা সাজিয়েছেন কারিগরেরা।
রঙ বাংলাদেশ এর ভালোবাসা দিবস

ভালোবাসা দিবসকে সামনে রেখে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ছেলে মেয়ের জন্যে নানান রকম পোশাক।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ভালোবাসা দিবসে এবার তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে মেয়েদের জন্য কামিজ, শাড়ি ও ছেলেদের পাঞ্জাবির দিকে।
কটন, জ্যাকার্ট কটন আর হাফসিল্ক কাপড়ের ব্যবহার নিশ্চিত করেছে পোশাকের আরামের দিকটা।
বিক্রয়কেন্দ্রগুলো ছাড়াও তাদের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ থেকেও সংগ্রহণ করা যাবে এসব আয়োজন।
ভালোবাসায় বসন্তে রঙিন টুয়েলভ

‘স্প্রিং কালেকশন’ এবং ‘ভ্যালেন্টাইন কালেকশন’ এই দুই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে নানান আয়োজন সাজিয়েছে তারা।
মেয়েদের থ্রি পিস, কুর্তি, টপস, শার্ট’য়ে রয়েছে বসন্তের ছোঁয়া। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির বাহারি নকশায় ভালোবাসার দিবসের বিষয়বস্তু ফুটে উঠেছে- জানানো হয় বিজ্ঞপ্তিতে।
মেয়েদের পোশাকে টপসের সঙ্গে মানানসই করে ছেলেদের পোশাক তৈরি করে ‘কাপল ড্রেসের’ সম্ভার রয়েছে।
ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। যাতে ফুটেছে বসন্তের রং। পোশাকের রংয়ের ক্ষেত্রে হলুদ, বাদামি, কমলা, সবুজ, লালের পাশাপাশি রয়েছে সাদা-কালো রংয়ের সাবলীল মিশ্রণ।
শিশুদের জন্য আছে টি-শার্ট ও শার্টের সমাহার।
মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও নাদিয়া

জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো’। গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো বাংলাদেশ’।
এই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটিতে তাদের ১৩তম শোরুম উদ্বোধন করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া।
বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে তাহসান খান বলেন, “মাইক্লো' বাংলাদেশে সুন্দর মানসম্মত তৈরি পোশাক নিয়ে আসছে। যা দেখে আমার অবাক লাগছে। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”
এ প্রসঙ্গে অভিনেত্রী নাদিয়া বলেন, “মাইক্লো বাংলাদেশের পোশাকের গুণগত মান খুবই ভালো। লাইফস্টাইল ব্র্যান্ড মাইক্লোর এই নতুন যাত্রায় অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের অপারেশন উপদেষ্টা কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম।
তার কথায়, “মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছি আমরা। এরই অংশ হিসেবে ১৩তম শোরুমের যাত্রা শুরু হল।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্লোর পরিচালক (ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং) বাবু আরিফ, প্রতিষ্ঠানটির পরিচালক (মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন) এ এইচ এম আরিফুল কবির। মাইক্লোর গ্লোবাল বিজনেস ডিরেক্টর তাদাহিরো ইয়ামাগুচি।
উদ্বোধন উপলক্ষ্যে বসুন্ধরা সিটি লেভেল পাঁচে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়।