২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বাজারে যাত্রা শুরু করলো টিসিএল

টেলিভিশন, এয়ারকন্ডিশনার-সহ নানান গৃহস্থালী পণ্য দেশেই উৎপাদন করবে এই চীনা ব্র্যান্ড।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 11:43 AM

Updated : 26 Aug 2026, 05:16 PM

ইলেকট্রনিক্স ও ‘স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স’ নির্মাতা প্রতিষ্ঠান ‘টিসিএল গ্লোবাল মার্কেটিং কোম্পানি লিমিটেড’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।

দেশের প্রযুক্তি খাতে অগ্রসরমুখী প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ একমাত্র অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশে এই চীনা ব্র্যান্ডটির বিপণন, বিতরণ ও স্থানীয় উৎপাদনের দায়িত্ব পালন করবে।

এই উপলক্ষ্যে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়- বাংলাদেশে স্থানীয়ভাবে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনসহ একাধিক ‘স্মার্ট’ গৃহস্থালি পণ্য উৎপাদন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কাননসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা, টিসিএল প্রতিনিধি, বিভিন্ন কর্পোরেট পার্টনার-সহ আরও অনেকে।

টিসিএল-এর আঞ্চলিক বিক্রয় পরিচালক (টিসিএল গ্রোবাল) মিস ক্যারল প্রতিষ্ঠানের ইতিহাস ও তাদের কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, “বাংলাদেশের বাজারে আমরা অফিসিয়ালি আসতে পেরে আনন্দিত। আশা করি এ দেশের মানুষ ডিএক্স গ্রুপের মাধ্যমে বাজারে আসা টিসিএল পণ্য ব্যবহার করে ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিসিএলের দক্ষিণ এশিয়া’র আঞ্চলিক ব্যবস্থাপক জেনসন ওয়াং এবং দক্ষিণ এশিয়া’র আঞ্চলিক ব্যবস্থাপক (টিভি) ফ্র্যাংক ঝুআং।

দেওয়ান কানন আশা করে বলেন, “স্থানীয় উৎপাদনের মাধ্যমে আমরা শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবো এবং কর্মসংস্থানসহ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে ভূমিকা রাখব।”

১৯৮১ সালে প্রতিষ্ঠিত চীনের এই বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে।