দেশের প্রতিটি পরিবার হোক আয়োডিনের অভাব মুক্ত
আয়োডিনের অভাবে দেখা দিতে পারে ক্লান্তি, শুষ্ক ত্বক ওজন বৃদ্ধি-সহ নানান সমস্যা।
আপনি কি প্রায়ই ক্লান্ত, অলসবোধ করেন? অথবা কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়? হঠাৎ করে ওজন বৃদ্ধি, রুক্ষ ত্বক-জাতীয় সমস্যাগুলোয় ভুগতে শুরু করেছেন?
তাহলে হতে পারে আপনি আয়োডিনের অভাবে ভুগছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুসারে, বিশ্বব্যাপী প্রায় ২ বিলিয়ন মানুষ আয়োডিনের অভাবে ভুগছে। আপনিও হতে পারেন তাদেরই একজন!
গর্ভবতী মহিলাদের মধ্যে আয়োডিনের অভাব শিশুর মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত করতে পারে। তাই জেনে নিন আয়োডিনের অভাবের লক্ষণ আর সচেতন হোন আজই!
আয়োডিন: শরীরের এক অপরিহার্য উপাদান
আয়োডিন একটি অপরিহার্য খনিজ যা থাইরয়েড হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হরমোনগুলো মানুষের বিপাক, বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করে। এর সামান্য ঘাটতি আপনার শরীরের নিউট্রিশনের ভারসাম্যকে ব্যাহত করতে পারে।
লক্ষণ
সমাধান
আয়োডিনের অভাব প্রতিরোধ এবং চিকিৎসা করা বেশ সহজ। সেজন্য আপনার খাদ্যতালিকায় রাখতে হবে আয়োডিনযুক্ত খাবার। আয়োডিনের প্রাত্যহিক উৎসগুলোর মধ্যে রয়েছে দুধ, ডিম, রসুন, বাদাম, ডালিম, আপেল, কলা, কমলা, আঙুর, তরমুজেরমতো ফল ও সঠিক মাত্রার আয়োডিন যুক্ত লবণ।
যদি উপরের লক্ষণগুলো দেখা দেয়, তবে সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নিন। পর্যাপ্ত পরিমাণ আয়োডিন যুক্ত খাবার খেয়ে আপনার ও পরিবারের সুস্থতা নিশ্চিত করুন।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত। এতে উল্লেখিত সকল প্রকার তথ্যের দায় উক্ত প্রতিষ্ঠানের, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।
