নতুন পোশাক
ক্রেতাদের চাহিদা ও রুচি প্রাধান্য দিয়ে তারা সাজিয়েছে ঈদের সম্ভার।
সুইসুতায় এবারের ঈদ আয়োজনে রয়েছে ছেলেদের শার্ট, টি-শার্ট, ভি-নেক, পোলো-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, হ্যান্ড-প্রিন্ট, এম্ব্রয়ডারি, ব্লক প্রিন্ট ও মোটিফের পাঞ্জাবি।
মেয়েদের পোশাকের মধ্যে থ্রি-পিস, টপস, সালোয়ার-কামিজ ও ওড়না।
এছাড়াও রয়েছে বাচ্চাদের টি-শার্ট, পাঞ্জাবি-পায়জামা, ফতুয়া, থ্রি-পিস, টু-পিস ইত্যাদি।
তাঁতের সুতি, সিল্ক, খাদি কাপড়ের তৈরি এসব পোশাকের মূল্য বেশ সহনীয় মাত্রায় রয়েছে।
পোশাক পাওয়া যাবে আজিজ সুপার মার্কেট, জাহানারা শপিং কমপ্লেক্স ও সমীরণ প্লাজা, কোনাপাড়া, যাত্রাবাড়ি এবং গুঠীয়া ব্রিজ, বাবুগঞ্জ, বরিশালের বিক্রয়কেন্দ্রগুলোতে।
