২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে শুরু হল ‘হাউস অব আহমেদ’-এর নতুন অধ্যায়

ব্র্যান্ডের মূল লক্ষ্য হল ‘লাক্সারি মেইড ইন বাংলাদেশ’ ভাবনাটিকে বৈশ্বিক দরবারে প্রতিষ্ঠা করা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 12:12 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

বাংলাদেশের অভিজাত ফ্যাশন জগতে ঐতিহ্য, কারুশিল্প এবং সমকালীন আধুনিক নকশার মেলবন্ধনে নতুন আয়োজন রচনা করেছে ব্র্যান্ড ‘হাউস অব আহমেদ’।

বিগত দিনের নানান প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতি কাটিয়ে আরও দৃঢ় সংকল্প এবং বড় স্বপ্ন নিয়ে ব্র্যান্ডটি এবার পা রাখল তাদের ‘চ্যাপ্টার টু’ বা দ্বিতীয় অধ্যায়ে।

এই নতুন যাত্রার অংশ হিসেবে রাজধানীর গুলশানে আন্তর্জাতিক লাক্সারি ফ্যাশন হাউসের আদলে সাজানো এক নতুন বিক্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, যা কেবল পোশাক প্রদর্শনীই নয়, বরং ক্রেতাদের বিশ্বমানের এক অনন্য ফ্যাশন অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করা হয়, আয়োজিত সংবাদ সম্মেলনে।

সাড়ে ৪ হাজার বর্গফুটের নতুন ঠিকানা ও রিইমাজিনিং লাক্সারি

হাউস অব আহমেদের এই নতুন অধ্যায়ের মূল ভিত্তি হল ‘রিইমাজিনিং লাক্সারি’। এর অর্থ হল, যা অতীতে ছিল তাকে ফিরিয়ে আনাই নয়; বরং বিগত দিনের অভিজ্ঞতা থেকে শেখা এবং নকশার নিজস্ব ভাষাকে বৈশ্বিক মানদণ্ডে আরও শক্তিশালী করা।

পোশাকের বৈচিত্র্য: কতুর থেকে প্রিমিয়াম পরিধান

নতুন এই ঠিকানায় ব্র্যান্ডটির স্বাক্ষরধর্মী ‘কুটিওর’ এবং বিশেষ উৎসবের ‘ব্রাইডাল কলেকশন’ তো থাকছেই, সঙ্গে যোগ হয়েছে দৈনন্দিন জীবনের প্রিমিয়াম পরিধানের জন্য ‘ফ্রাইডে সিগনেচার কলেকশন’।

দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ শিল্পঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের সঙ্গে যুক্ত করলেও এই পোশাকগুলোর মূল কেন্দ্রে থাকবে জামদানি ও জারদৌজির মতো শতভাগ বাংলাদেশি স্বতন্ত্র পরিচয়।

ব্র্যান্ডটির এই বিশাল সৃজনশীল কর্মযজ্ঞের নেপথ্যে কাজ করছেন প্রায় ৫০০-এর বেশি দক্ষ দেশীয় কারিগর।  

তরুণদের জন্য নতুন সংযোজন ‘ইলাফ’

চ্যাপ্টার টু-এর নতুন সাব-ব্র্যান্ড ‘ইলাফ’। ঐতিহ্য ও কারুশিল্পের মান অক্ষুণ্ণ রেখেই তুলনামূলক তরুণ ও সমকালীন ক্রেতাদের লক্ষ্য করে ইলাফ-এর নকশা সাজানো হয়েছে।  

ভবিষ্যৎ পরিকল্পনা

উদ্বোধনী অনুষ্ঠানে হাউস অব আহমেদের সহপ্রতিষ্ঠাতা আহমেদ তুহিন রেজা এবং তানজিলা এলমা জানিয়েছেন, এই ব্র্যান্ডের মূল লক্ষ্য হল ‘লাক্সারি মেইড ইন বাংলাদেশ’ ভাবনাটিকে বৈশ্বিক দরবারে প্রতিষ্ঠা করা।

বাংলাদেশকে হৃদয়ে রেখে আগামী কয়েক বছরে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ এশীয় লাক্সারি ফ্যাশন হাউস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই তাদের প্রধান উদ্দেশ্য।