‘প্রিন্টস্টোরি প্রিভিউ’ নিয়ে ‘লা রিভ ঈদ এডিট – প্রেস প্রিমিয়ার’
ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন পোশাকের পরিচিতি ঘটাতে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছিল।
ঈদের পোশাক, প্রিন্টস্টোরির ভিন্নধর্মী উপস্থাপন, গেইমস এবং লাইভ মিউজিক মিলে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত প্রতিষ্ঠানটি পরিণত হয় আনন্দমেলায়।
বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ছিল ‘ফার্স্ট প্রিমিয়ার’ পর্ব। যেখানে অতিথিদের সামনে প্রদর্শিত হয় ঈদের ক্যাম্পেইন ভিডিওগুলো। এরপর উদ্বোধনী বক্তব্যে, পোশাকের বিভিন্ন নকশা ও রং নিয়ে বিস্তারিত জানান লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস।
অ্যাম্বার হেজ, গ্লোবাল গ্রিডস, রেডিয়েন্ট ফার্ভর, আর্টফুল ডাইমেনশন, ট্রপিক্যাল ইমপ্রিন্ট, অবসকিওর ফ্লোরা, স্পাইসড্ বোহেমিয়া, ডেকোরেটিফ, মেডিটেরিয়ান ইন্সপিরেশন, মিনিমালিজম ম্যাজিক নামে মোট ১০টি প্রিন্টস্টোরি নিয়ে কাজ করেছে তারা। এই সংগ্রহে প্রাধান্য পাবে টিল ও চেরি রেড রংয়ের ব্যবহার। এই প্রধান রঙগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে একাধিক লেয়ারড প্যালেট, যা পুরো সংগ্রহকে দিয়েছে গভীরতা, বৈচিত্র্য এবং উৎসবের আবহ।
‘নিউট্রাল প্যালেটে’ রয়েছে বাটারক্রিম, গোল্ডেন হেজ, সানক্লাউড মিরর এবং অ্যালজি ব্লুম যেগুলো পোশাকে এনে দেয় নরম, এলিগ্যান্ট ও ‘ব্যালেন্সড লুক’। রিচ প্যালেটে ব্যবহার করা হয়েছে ক্রাশড চেরি, টমেটো রেড, হিবিস্কাস রেড, স্কোয়াশড গ্রেপ পার্পল, প্রিকলি পিঙ্ক এবং টাইড ব্লু।
আর্থি প্যালেটে রয়েছে ওয়ালনাট ব্রাউন, সয় সস এবং কম্বুচা অ্যাম্বার যা পোশাকে যুক্ত করেছে প্রাকৃতিক উষ্ণতা ও পরিণত ভাব। শ্যাডো প্যালেটে রাখা হয়েছে জেডেড টিল, ন্যাচারাল টিল এবং মুডি ব্লু।
এই গভীর ও শান্ত রংগুলো পুরো সংগ্রহের সঙ্গে একটি শক্তিশালী ভিজ্যুয়াল কনট্রাস্ট তৈরি করেছে।
এরপর তিনি ঈদের ‘প্রিন্টস্টোরি’গুলো প্রকাশ করার জন্য অতিথিদের আমন্ত্রণ জানান। এই আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে একটি স্পিন হুইল গেম অনুষ্ঠিত হয়।
পরে পর্বে মন্নুজান নার্গিস ঈদ ২০২৬ এর ফ্যাশন ট্রেন্ড নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অগ্রগতির কথাও তুলে ধরেন।
ওয়েবসাইট, অ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি এখন ‘লা রিভে’র চ্যাটবট ‘অ্যালিসা’ দ্রুততম অনলাইন শপিং সাপোর্ট দিতে সক্ষম- এই তথ্য জানিয়ে তিনি বলেন, “ফ্যাশনের পাশাপাশি প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালাইনমেন্টেও লা রিভ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানের শেষে রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান ‘ভোট অফ থ্যাঙ্কস’য়ের মাধ্যমে অতিথিদের ধন্যবাদ জানান।
