২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসান ও ফারিণ উদ্বোধন করলে ‘মাইক্লো’র নতুন শাখা

চট্টগ্রামে 'মাইক্লো বাংলাদেশ'য়ের যাত্রা শুরু হল।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো’।

ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে মানসম্মত পোশাক পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে প্রতিষ্ঠানটি নতুন বিক্রয় কেন্দ্র চালু করলো বলে জানানো হয় বিজ্ঞাপ্তিতে।

বন্দর নগরীর পশ্চিম নাসিরাবাদের সানমার ওশান সিটিতে এই বিক্রয়কেন্দ্রটির ফিতা কাটেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্লোর ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং পরিচালক বাবু আরিফ। মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন পরিচালক এএইচএম আরিফুল কবির এবং মাইক্লো বাংলাদেশের অপারেশন উপদেষ্টা কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম।

উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর মূল্যছাড়।