চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু
উদ্বোধন উপলক্ষ্যে চলছে বিশেষ আয়োজন।
লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন, চট্টগ্রাম হালিশহর ফ্ল্যাগশিপ স্টোরে ‘গ্র্যান্ড ওপেনিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে।
৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী এই অনুষ্ঠান চলছে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, ক্রেতা, ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধন উপলক্ষ্যে এই তিন দিনজুড়ে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ ‘সারপ্রাইজে’র আয়োজন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ব্র্যান্ডটির ‘সেলস অপারেশনস ম্যানেজার’ আবু আদম বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “চট্টগ্রামের মানুষকে হালিশহরের এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। মান বজায় রেখে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ লাক্সারি অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
