২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরৎ সংগ্রহ নিয়ে লা রিভ

যদিও চলছে হেমন্তকাল তারপরও শরতের স্নিগ্ধতায় মেতেছে এই প্রতিষ্ঠান।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 06:44 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

শরতের রং আর ফ্যাশন মৌসুমের ট্রেন্ডি প্যাটার্নের সমন্বয়ে নতুন ‘ফল কালেকশন ২০২৪’ উন্মোচন করেছে দেশীয় পোশাক ব্র্যান্ড লা রিভ।

আন্তর্জাতিক ফ্যাশন উইক থেকে বাছাই করা ‘প্রিন্টস্টোরি’র পাশাপাশি পোশাকের আরামের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস এই বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন “ফল মৌসুমে নস্টালজিক কালার বা রংয়ের আবেদন অতুলনীয়। এই কারণেই নতুন কালেকশনের নামকরণ করা হয়েছে ‘সেন্টিমেন্টাল’। একই সাথে বিশ্বজুড়ে উঠে এসেছে ওভারসাইজ প্যাটার্ন ও লেয়ারিং’য়ের ট্রেন্ড।”

নতুন এই সংগ্রহে লা রিভ কেপ-স্টাইল শ্রাগ, ওভার সাইজ ও ড্রপশোল্ডার টিউনিক, ফ্লেয়ার্ড-ছাঁটের গাউন ও ম্যাক্সি ড্রেস ডিজাইন করেছে।

ভিন্ন ধাঁচের প্রিন্টস্টোরি’র পাশাপাশি এই সংগ্রহে রয়েছে আর্ট চেক, পেইজলি ও রঙিন স্পোর্টি স্ট্রাইপসের মতো ক্লাসিক প্রিন্টগুলো। কিছু পোশাক ডিজাইন করা হয়েছে শরতের উল্লেখযোগ্য রং যেমন- বেগুনি, চকলেট, ক্রিম, জলপাই, ইন্ডিগো, নেভি ব্লু, রোজ পিঙ্ক, খয়েরি, বাদামি, হলুদ, গোল্ডেন টিক উড, পাউডার ব্লু, মেটালিক ব্লু, আসমানি ও সবুজ।

প্রাধান্য পেয়েছে ইক্কাত, ডবি ধাঁচের হেয়ারলুম জিওমেট্রিক মোটিফ। ‘অর্নামেন্টাল ফ্লোরাল’ ও ‘ওয়াইল্ড ফ্লোরা’ নামে দুটি ফ্লোরাল প্রিন্টস্টোরি দেখা যাবে।

ওভারসাইজ প্যাটার্নে নারীদের জন্য রয়েছে- টিউনিক, টপ, কামিজ ও শ্রাগ। এছাড়াও নতুন ডিজাইনের টপ-বটম সেট, সালোয়ার কামিজ, কামিজ, লেডিস শার্ট, গাউন, আবায়া ও শাড়ি।

পুরদের জন্য রয়েছে ক্যাজুয়াল শার্ট, পোলো ও টিশার্ট এবং পাঞ্জাবি।

তরুণদের বিভাগে রয়েছে সালোয়ার কামিজ, কামিজ, টিউনিক, টপ-বটম সেট, ক্যাজুয়াল শার্ট, টিশার্ট, পোলো শার্ট ও পাঞ্জাবি।

শিশুদের জন্য আছে নতুন ডিজাইনের সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, উইভেন সেট, টপ ও টিউনিক।

আর এসব পোশাক বিক্রয়কেন্দ্রগুলো ছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবপেইজ এবং ফেইসবুক পেইজ থেকেও সংগ্রহ করা যাবে।