২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববারের উদ্বেগ কাটানোর উপায়

কর্মদিবস শুরুর আগে উৎকণ্ঠায় ভোগার নানান কারণ থাকতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 04:19 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

সপ্তাহের ছুটি উপভোগের পর রবিবারের আগে অপ্রকাশ্য এক চাপ অনুভব করেন অনেকেই। এটি পরিচিত রবিবারের উদ্বেগ নামেই।

এই অবসাদ বা উদ্বেগ মূলত সপ্তাহের নতুন কাজের দায়িত্ব এবং সময়ের সীমার মধ্যে আটকে থাকার ভাব থেকে আসে।

এটি এক ধরনের মানসিক প্রস্তুতির ঘাটতি এবং যে কোনো ব্যক্তির মধ্যে দেখা দিতে পারে, বিশেষ করে যারা অতিরিক্ত চাপের মধ্যে থাকেন।

রবিবারের উদ্বেগ কী এবং কেন হয়

রবিবারের উদ্বেগ মূলত শুরু হওয়া কাজ বা স্কুলের জন্য মানসিক উদ্বেগ।

যুক্তরাষ্ট্রভিত্তিক মনোবিজ্ঞানী পেগি লু রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে ব্যাখ্যা করেন, “রবিবারে ছুটির দিকে নজর যায়, আবার আগামিকালের চিন্তায় কেন্দ্রীভূত হয়। দুটাই মানসিকভাবে পুনরাবৃত্তি হয় এবং মানুষকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে।”

যারা মানসিক চাপ, বার্নআউট বা বিরক্তিকর কাজের পরিস্থিতির মুখোমুখি, তাদের মধ্যে রবিবারের উদ্বেগ আরও তীব্রভাবে দেখা দিতে পারে।

এই উদ্বেগ শুধুমাত্র রবিবার সীমাবদ্ধ নয়; যে কোনও দিন সামাজিক বা পেশাগত কাজের পূর্বাভাসে উদ্বেগ দেখা দিতে পারে।

কেউ কেউ এটি মাঝে মাঝে অনুভব করেন, আবার কেউ কেউ এটি প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে অনুভব করতে পারেন।

রবিবারের উদ্বেগের প্রধান কারণ হচ্ছে ব্যক্তিগত সময়ের শেষ হওয়া। আরেকটি দিক হল আসন্ন দায়িত্ব বা কাজের চাপ।

অনেকে ব্যক্তিগত সময় থেকে কাজের সময়ে স্থানান্তরিত হওয়ার সময় মানসিক চাপ অনুভব করেন। এটি নতুন ভূমিকা গ্রহণ এবং মস্তিষ্ককে ভিন্নভাবে প্রস্তুত করার প্রয়োজনীয়তার সঙ্গে সম্পর্কিত।

উদ্বেগ মোকাবিলার কৌশল

রবিবারের উদ্বেগ এড়ানোর জন্য বিশেষজ্ঞরা কিছু কার্যকর কৌশল পরামর্শ দিচ্ছেন, যা মানসিক চাপ কমিয়ে সপ্তাহকে উপভোগ্য করে তুলতে সাহায্য করে।

নিজের উদ্বেগের মূল খুঁজে বের করা: প্রথমে বুঝতে হবে কোন কাজ বা পরিস্থিতি উদ্বিগ্ন করছে।

যদি সমস্যা ব্যক্তিগত সময়ের সীমার সঙ্গে সম্পর্কিত হয়, তবে বিভিন্ন আনন্দদায়ক কার্যক্রম সপ্তাহের অন্যান্য দিনেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে।

যদি উদ্বেগ আসন্ন দায়িত্ব বা কাজের কারণে হয়, তবে সেগুলোকে ভাগ করে নেওয়া বা সময়সূচি সমন্বয় করা যায়।

কখনও কখনও রবিবারের উদ্বেগ আসলে ভুল চাকরির কারণে হয়। তাই এই চিন্তাভাবনা জীবনে বড় পরিবর্তন আনার অনুপ্রেরণা দিতে পারে।

মনের অনুভূতিকে স্বীকার: যখন উদ্বেগের কারণ বোঝা যায়, তখন কয়েক মিনিটের জন্য নিজের অনুভূতিকে মানসিকভাবে স্বীকার করতে হবে।

মার্কিন মনোবিজ্ঞানী কার্লা মেরি ম্যানলি একই প্রতিবেদনে বলেন, “যদি নিজের দুঃখ, ভয়, উদ্বেগ বা রাগ অনুভব করেন, সেগুলোকে বিচার না করে কেবল উপস্থিত থাকার অনুমতি দিতে হবে। অনুভূতি স্বীকৃতি পেলে তা নিয়ন্ত্রণ করতে পারে না।”

উদ্বেগের জন্য সময় নির্ধারণ: নির্দিষ্ট সময় বরাদ্দ করতে হবে। যেমন- বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উদ্বেগ অনুভব করার অনুমতি দেওয়া যায়। বাকি সময়ে অন্য কাজে মন দেওয়া উচিত।

এটি মস্তিষ্ককে নিজের চিন্তাগুলোর নিয়ন্ত্রণে রাখার দক্ষতা শেখায়।

আরও পড়ুন

অতিথি আপ্যায়নে উদ্বেগ কমাতে

সঙ্গী যখন উদ্বেগে ভোগে

উদ্বেগ ও বিষণ্নতা এক নয়