Published : 18 Dec 2025, 04:58 PM
বাংলাদেশের রাস্তায় যানজট একটি দৈনন্দিন সমস্যা। এ থেকে মুক্তির সহজ উপায় হিসেবে মোটরসাইকেলের চাহিদা ক্রমাগত বাড়ছে।
নতুন মটরবাইক কেনার সামর্থ্য না থাকায় অনেকে সেকেন্ডহ্যান্ড বা পুরানো মোটরসাইকেল ক্রয় করেন। তবে ক্রয়ের পর মালিকানা পরিবর্তন না করলে আইনি জটিলতা দেখা দিতে পারে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এটি সম্পন্ন করতে হয়।
বিআরটিএ ওয়েব সাইটে এ বিষয়ে বিস্তারিত পরামর্শ রয়েছে।
মালিকানা পরিবর্তন করতে চাইলে
ঢাকা ড্রাইভিং স্কুলের পরিচালক ও প্রশিক্ষক মো. মিজানুর রহমান জানালেন, প্রথমে ক্রেতা ও বিক্রেতাকে এই ওয়েবসাইটে নিবন্ধন করে আবেদন করতে করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
ফি পরিশোধ করে বিআরটিএ অফিসে যোগাযোগ করতে হবে।
https://bsp.brta.gov.bd/v/vehicleTransferOwnership/applicationForTransferOwnershipIndex
মালিকানা পরিবর্তনের প্রয়োজনীয়তা
মালিকানা পরিবর্তন না করলে মোটরসাইকেলটি পূর্ববর্তী মালিকের নামে থেকে যায়। এতে কোনো অপরাধমূলক ঘটনায় জড়ালে নতুন ক্রেতা বা বিক্রেতা আইনি ঝুঁকিতে পড়তে পারেন।
এছাড়া ট্রাফিক আইনের ৭৪ ধারা অনুসারে প্রথমবার ৫ হাজার টাকা এবং দ্বিতীয়বার ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।
বিক্রেতাও মামলা করতে পারেন। তাই ক্রয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
ক্রেতার করণীয়
বিক্রেতার করণীয়
ওয়ারিশসূত্রে মালিকানা বদলীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র
১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’ এবং ‘টিটিও’ ফরম (এ দু’টি ফর্মসহ অন্যান্য ফর্ম ওয়েবসাইট থেকে পাওয়া যাবে)।
২। কোর্ট/ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ওয়ারিশ সংক্রান্ত সনদ।
৩। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ।
৪। একাধিক ওয়ারিশ থাকলে প্রথম ওয়ারিশের টিন সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চালিত না এমন গাড়ি, জিপ, মাইক্রোবাসের ক্ষেত্রে)
৫। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।
৬। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশসূত্রে মালিকানা প্রাপ্তি সংক্রান্ত ওয়ারিশদের হলফনামা (একাধিক ওয়ারিশ থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণ কর্তৃক সকলের ছবিসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আর একটি হলফনামা)।
৭। নমুনা স্বাক্ষর ফর্মে নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে নাম, পিতার/স্বামীর নাম, ঠিকানা এবং তিন কপি স্ট্যাম্প আকারের রঙিন ফটোসহ ফরমের অন্যান্য তথ্য পূরণ।
ফি ও খরচ
প্রক্রিয়া
বিস্তারিত তথ্যের জন্য বিআরটিএ ওয়েবসাইট https://brta.gov.bd/site/page/67a3c40f-6cbb-4340-9873-2c8ba48f7e85/
আরও পড়ুন
ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে