২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

পেটের স্থূলতা থেকে স্বাস্থ্য ঝুঁকি

হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও হতে পারে স্মৃতিভ্রংশসহ নানান রোগ।

পেটের স্থূলতা থেকে স্বাস্থ্য ঝুঁকি
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 02:03 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

দেহের মধ্যভাগে বা পেট ঘিরে চর্বি থাকার পরিমাণকে বলা হচ্ছে পেটে স্থূলতা।

আর দেহের এই অংশের চর্বিকে দুই ভাগে ভাগ করা হয়।

ভিসরল ফ্যাট: যকৃত, অন্ত্র এবং পেটের ভেতর অন্যান্য অঙ্গে জড়িয়ে থাকা চর্বি।

সাবকিউটেনিয়াস ফ্যাট: ত্বকের ঠিক নিচে থাকা চর্বিকে বলা হয়। আর সাধারণত বেশিরভাগ মানুষের দেহের ৯০ শতাংশ চর্বি ত্বকের নিচে থাকে।

এই তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই নিবাসী চিকিসক ও প্রশিক্ষক ড্যানিয়েল হিলড্রেথ সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “কোমরের মাপ ৩৫ ইঞ্চির ওপরে হলে সাধারণত ধরে নেওয়া হয় ওই ব্যক্তির পেট স্থূল।”

তবে এই মাপ মানুষ ভেদে কিছুটা এদিক-ওদিক হতে পারে।

পেট স্থূল হওয়ার কারণ

নানান কারণে পেটে চর্বি জমে। প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-

খাদ্যাভ্যাস

‘দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ জানাচ্ছে, স্যাচুরেইটেড বা অস্বাস্থ্যকর চর্বি গ্রহণের মাত্রা কমাতে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে কৃত্রিম ‘ট্রান্স ফ্যাট’। মাখন, ক্রিম ও পনিরে স্যাচুরেইটেড ফ্যাট বা চর্বি থাকে।

কৃত্রিম ‘ট্রান্স ফ্যাট’ থাকে কেক, পেস্ট্রি এবং ফাস্ট ফুড’য়ে।

ধূমপান

যদিও সরাসরি সম্পৃক্ততা মেলেনি। তবে অনেক গবেষণায় দেখা গেছে যারা ধূমপায়ী তাদের ভিসরাল ফ্যাট’য়ের মাত্রা বেশি।

অ্যালকোহল

একেই তো অতিরিক্ত ক্যালরি সম্পন্ন পানীয় তার ওপর যারা মদ্যপান করেন তাদের মধ্যে অলসতা দেখা দেয়। আর নড়াচড়া করতে তেমন একটা উসাহ পায় না। ফল জমে পেটে মেদ।

শরীরচর্চার অভাব

নিষ্ক্রিয়তা ওজন বাড়ায়। যুক্তরাষ্ট্রের ‘কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা’, প্রাপ্ত বয়স্কদের প্রতি সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম করার পরামর্শ দেয়। অর্থা সপ্তাহে পাঁচ দিন হিসেবে দৈনিক ৩০ মিনিট।

অলস জীবনযাপন স্থূলতা ও ওজন বাড়ায়। কারও কারও ক্ষেত্রে শুধু পেটেই চর্বি জমা হয়। ফলে দেখা দেয় উদরে স্থূলতা।

অন্যান্য কারণ

পেটের স্থূলতা থেকে যেসব স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়

হৃদ-সংক্রান্ত নানান রোগসহ টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়াও অন্যান্য ‍অসুস্থতার মধ্যে দেখা দিতে পারে

পেটের ভেতর নানান অঙ্গ প্রত্যঙ্গে চর্বি জমার কারণে যকৃতের রোগ হওয়ার সম্ভাবনাও বাড়ে।

তাই পেটের মেদ কমাতে নিচের নানান পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।

পেটের মেদ কমানোর ঘরোয়া উপায়

পেটের মেদ কমাতে সেরা অভ্যাস

পেটের মেদ কমিয়ে ভালো থাকুন

নারীদের পেটের মেদ কমানোর উপায়