০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মোরগ মোসাল্লাম তৈরি করতে হয় যেভাবে

মুরঘ মুসাল্লাম মানে, আস্ত মোরগ বা মুরগি মসলা দিয়ে কষিয়ে রান্না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 03:22 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

মোগলাই খাবারের মধ্যে মোরগ মোসাল্লামের কথা শুনলে কল্পনায় ভেসে ওঠে আস্ত মোরগ দিয়ে তৈরি পদ।

তবে চাইলে এই রান্না মুরগি দিয়েও করা যায়।

যেটা দিয়েই করুন না কোনো, অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।  

পদ্ধতি

পদ্ধতি

প্রথমে আস্ত মোরগ ভালো করে ধুয়ে গায়ে দাগ কেটে নিন।

একটি বড় বাটিতে দারুচিনি, এলাচ, তেজপাতা ও তেল বাদে সব উপকরণ মিশিয়ে নিন।

এবার মোরগের গায়ে ভালো করে মসলা মেখে চার ঘণ্টা রেখে দিন।

চুলা জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে তেল দিন। গরম হলে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে নেড়ে মেরিনেইট করা মোরগ উল্টে পাল্টে বাদামি করে ভেজে উঠিয়ে নিন।

মেরিনেইটের মসলা ওই তেলে কষিয়ে ভেজে রাখা আস্ত মোরগ ও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করুন।

সিদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মোরগ মোসাল্লাম।

আরও রেসিপি

রেসিপি: মুরগির রেজালা

রেসিপি: মোরগ পোলাও

মাস্টারড গ্রিলড চিকেন পোলাও